

টুটুল আহমেদ, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতীতে বিনামূল্যে ব্যাগভর্তি ইফতার সামগ্রী পেয়েছেন দুই শতাধিক পরিবার। শনিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এসব ইফতার সামগ্রী তুলে দেন ইউএনও মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’ এ ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।ব্যাগভর্তি ইফতার সামগ্রীতে ছিল মুড়ি, ছোলা, চিনি, সয়াবিন তেল, খেঁজুর, ডাল, পেঁয়াজ, লবণ ও আলু। এ প্যাকেজে যে খাদ্য সামগ্রী রয়েছে, তা পাঁচ সদস্যের একটি পরিবারের এক সপ্তাহ ইফতার করতে পারবে বলে আশা প্রকাশ করেছে আয়োজক সংগঠন।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ভয়েস অব ঝিনাইগাতী’ প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবির, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল, সদর ইউপি চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন।ব্যাগভর্তি ইফতারি পণ্য পেয়ে আব্দুর রশিদ বলেন, ‘এ রোজায় বাজার থেকে ইফতার কিনে খাওয়ার মতো আমার সামর্থ্য নেই। সারা দিন রোজার রাখার পর আমার মতো অনেকের বাড়িতে চিনির অভাবে মেলে না শরবত। টাকার অভাবে ইফতারের পাতে থাকে না ছোলা কিংবা খেঁজুর। বিনামূল্যে ব্যাগভর্তি ইফতারের পণ্য পেয়েছি, তাতে কয়েকদিন পরিবারের সবাইকে নিয়ে ইফতার খেতে পারব।’আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির বলেন, সমাজের নিম্ন আয়ের দুই শতাধিক পরিবারের মানুষের ইফতারের পাতে কিছু তুলে দিতে পেরেছি এতেই আমাদের আত্মতৃপ্তি। এ ধরনের মানবিক কাজ আমাদের চলমান থাকবে; আমরা সমাজের বিত্তবানদের কাছে থেকে সহযোগিতা কামনা করছি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’র এই উদ্যোগ প্রশংসনীয়। এ সংগঠনের মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আরও সুদূরপ্রসারী হোক। সমাজের বিত্তবান মানুষদের মানবিক সহায়তা বিতরণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।