বাংলাদেশ


গোয়ালন্দে ফসলি জমির মাটি কেটে বিক্রির অপরাধে জরিমানা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৭ মার্চ ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন, বুধবার

গোয়ালন্দে ফসলি জমির মাটি কেটে বিক্রির অপরাধে জরিমানা
সোহাগ মিয়া,রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দে অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কেটে, ইটের ভাটায় বিক্রি করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র। 
বুধবার ২৭শে মার্চ দুপুরে ছোটভাগলা ইউনিয়নের হাউলিকেউটিল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। 
এ-সময় ঘটনাস্থলে থেকে একটি ভেকু মেশিন জব্দ ও মাটি বিক্রির সাথে জরিত ৬ জন ব্যক্তিকে আটক করে উপজেলা প্রশাসন। পরিবর্তীতে তাদেরকে উপজেলা প্রশাসন এর কার্যলয়ে নিয়ে, মোবাইল কোর্টের মাধ্যমে ৭০ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে মাটি বিক্রি না করার শর্তে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ট্যাক্স ফাঁকির অভিযোগে ‘ঘরের বাজার’কে ৭.৮৭ লাখ টাকা জরিমানা

আয়কর সংক্রান্ত অনিয়মের অভিযোগে দেশের পরিচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ঘরের বাজার’-কে ৭ লাখ ৮৭ হাজার ৫১৪ টাকা জরিমানা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সময়ে প্রতিষ্ঠানটির কিছু পণ্যের মান ও বিপণন পদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভোক্তাদের একাংশ বিভিন্ন অভিযোগ তুলেছেন।

বিএসটিআই পরীক্ষায় হায়ারের ২ টনের এসিতে কম কুলিং ক্ষমতার অভিযোগ

রাজধানীর গুলশানে পরিচালিত বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এক অভিযানে অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে জব্দ করা দুটি ২ টনের এয়ার কন্ডিশনার (এসি) পরীক্ষার পর ঘোষিত কুলিং ক্ষমতার সঙ্গে প্রকৃত সক্ষমতার অমিল পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই বেকিং পাউডার, আইসিং সুগার ও কাস্টার্ড পাউডার বিক্রির অভিযোগে দেশের অন্যতম রিটেইল সুপারস্টোর চেইন আগোরা লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় জাদুঘরে প্রদর্শিত মেসির স্বাক্ষরিত জার্সি, ভিড় করছেন ফুটবলপ্রেমীরা

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একটি জার্সি এখন প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে। বিরল এই স্মারকটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত দর্শনার্থী। বিশেষ করে মেসি-ভক্ত ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে জার্সিটি ঘিরে ব্যাপক আগ্রহ দেখা গেছে।