হেড অফ ডিজিটাল মিডিয়া


কুড়িগ্রাম,প্রতিনিধিঃকুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্রীর সাথে প্রেম ও বিয়ের পরিকল্পনা করার দায়ে এক ইংরেজি প্রভাষককে সাময়িকভাবে বরখাস্ত করেছেন কলেজ কর্তৃপক্ষ। সেইসঙ্গে এ ঘটনায় সহযোগিতাকারী কলেজের পিয়নকেও সাময়িক বরখাস্ত করা হয়ছে। ঘটনাটি বর্তমানে উপজেলায় টক অফ দা টাউনে পরিণত হয়েছে। এ নিয়ে কলেজের অন্য শিক্ষার্থীদের অভিভাবকদের মনে আশঙ্কা বিরাজ করছে ।জানা গেছে, ফুলবাড়ী উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত ফুলবাড়ী ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাষক খাইরুল বাশারের সাথে ওই কলেজের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থী মানবিক বিভাগের এক ছাত্রীর প্রাইভেট পড়ার সুবাদে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্ককে পূর্ণরূপ দিতে বিয়ে করতে রাজি হন।গত ১৮ এপ্রিল কলেজের প্রিয়ন জিয়া হায়দার জুলিয়াসের সহযোগিতায় তার বাড়ীতে ওই ছাত্রীকে বিয়ে করতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা ফেরুষা গ্রামে নিয়ে যায় ওই প্রভাষক খায়রুল বাশার, কাজী এসে বিয়ে পড়াবে ঠিক এই মুহূর্তে ওই কলেজ ছাত্রীর পরিবারের লোকজন জানতে পেরে ছাত্রীকে উদ্ধার করে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোড়নের সৃষ্টি হয়।নাম প্রকাশ্যে অনিচ্ছুক ছাত্রীর অভিভাবক জানান, ঘটনা দুই দিন পর ওই প্রভাষক ও পিয়নের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য কলেজের সভাপতি ও অধ্যক্ষের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করি, তারই পরিপ্রেক্ষিতে একটি মিটিংয়ে মাধ্যমে দুজনকে সাময়িকভাবে বরখাস্ত তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান, ফুলবাড়ী উপজেলায় একটি স্বনামধন্য কলেজে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমরা কখনো আশা করিনি, আমাদের মেয়েরাও এই কলেজে লেখাপড়া করে মেয়েদের নিয়েও আমরা খুব আতঙ্কে আছি।অভিযুক্ত ইংরেজি প্রভাষক খাইরুল বাশার জানান, আমাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এই মর্মে আমার কাছে একটি চিঠি এসেছে, আমার কাছে জবাব চেয়েছে আমি বিষয়টিতে জবাব দেব, এবং একটি তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।অভিযুক্ত পিয়ন জিয়া হায়দার জুলিয়াসের সাথে মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু জানান, অভিভাবকের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ওই দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।কলেজের গভর্নিং বডির সভাপতি আজিজার রহমান মাস্টার জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলে আমরা তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করেছি, আগামী ১০ দিনের মধ্যে সন্তোষজন জবাব না পেলে তাদেরকে স্থায়ী এভাবে বরখাস্ত করা হবে।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।