

লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের হাতীবান্ধার গড্ডিমারী ইউনিয়নের সাধুরবাজার এলাকায় মোকসেদ আলী (৫২) নামে এক আওয়ামীলীগ নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার(২৮ এপ্রিল) তিস্তা নদীর চরে একটি গাছে ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।মৃত মোকসেদ আলী গড্ডিমারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।তার দুইজন স্ত্রীর মধ্যে একজন মোছাঃ হামিদা বেগম গড্ডিমারী ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য।স্থানীয় লোকজন জানায়, আজ(রোববার) সকাল ১১ টার দিকে তিস্তার চরে ভুট্টা ক্ষেতে পানি দিতে গিয়ে কিছু মানুষ মোকসেদ আলীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে সবাইকে খবর দেন। পরে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় প্রতিনিধি এবং পুলিশ।মোকসেদ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গড্ডিমারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সফিয়ার রহমান জানান,‘খবরটি শোনার পরপরই আমি আরও কিছু লোকসহ ঘটনাস্থলে যাই। পরে হাতীবান্ধা থানায় খবর দেয়া হয়।তিনি কিভাবে মারা গেলেন সে বিষয়ে আমরা নিশ্চিত নই। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, তিনি আত্মহত্যা করেছেন’।হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মহন্ত বলেন, ‘খবরটি পাওয়ার মাত্র আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। আইনানুগ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত কোন মন্তব্য করা যাচ্ছে না’।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।