

দিনাজপুরের বিরল উপজেলার আজিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে পুলিশের গুলিতে নিহত বৃদ্ধ মোহাম্মদ আলী (৭০) স্ত্রীর জন্য ওষুধ কিনতে বের হয়েছিলেন। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে জানাজা শেষে আজিমপুরের পানিরবাড়ী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। গতকাল রোববার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে গুলিতে আহত হওয়ার পর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মোহাম্মদ আলীর মৃত্যু হয়।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার সন্ধ্যায় মোহাম্মদ আলী বাড়ির পাশে চৌরঙ্গী বাজারে স্ত্রীর জন্য ওষুধ কিনতে গিয়েছিলেন। ওষুধ কিনে বাড়ি ফেরার পথে আজিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিঙ্গুলই হামিদ-হামিদা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের গেটের সামনে ফলাফল ঘোষণা নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সৃষ্ট উত্তেজনার মাঝে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তখন পুলিশ গুলি ছোড়ে। এসময় মোহাম্মদ আলীর শরীরে গুলি লাগে। গুলি খেয়ে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।নিহত মোহাম্মদ আলীর ভাতিজা ও বিজয়ী ইউপি সদস্য জোবায়দুর রহমান বলেন, গতকল ভোট দিয়ে এসে চাচা বাড়িতে ছিলেন। সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে চাচির ওষুধ ও কিছু বাজার করার জন্য বের হন তিনি। ভোটের ফলাফল নিয়ে ওই সময় আমরা বাড়ি ফিরছিলাম। হঠাৎ কেউ একজন ফোনে জানান ভোটকেন্দ্রে গন্ডগোল লেগেছে এবং আমার চাচার গায়ে গুলি লেগেছে। আজ দুপুরে জানাজা শেষে আমাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।প্রসঙ্গত, গতকাল দিনাজপুরের বিরল উপজেলায় আজিমপুরসহ তিনটি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আজিমপুরে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ হলেও গন্ডগোল বাঁধে ফলাফল ঘোষণার শেষ মুহূর্তে। বিভিন্ন প্রার্থীর সমর্থক ও উৎসুক জনতা ভোটের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে নানা গুজব ছড়াতে থাকে। একপর্যায়ে পুলিশের ওপর চড়াও হয় জনতা। তখন পুলিশ গুলি ছোড়ে। এতে বৃদ্ধ মোহাম্মদ আলী ছাড়াও ৪/৫ জন গুলিবিদ্ধ হন।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।