

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা সংগঠনটির অভ্যন্তরীণ বিশৃঙ্খলা, দলীয় প্রভাব, অনৈতিকতা ও সুবিধাবাদী চর্চার অভিযোগ তুলে আনুষ্ঠানিকভাবে আন্দোলন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২৭ জুন) রাতে একটি বিস্তারিত ফেসবুক স্ট্যাটাসে তিনি তার অভিজ্ঞতা তুলে ধরেন এবং নিজের পদক্ষেপের ব্যাখ্যা দেন।উমামা জানান, জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় একটি দায়িত্ববোধ থেকে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হন। কিন্তু খুব দ্রুতই তিনি বুঝতে পারেন, প্ল্যাটফর্মটি স্বাধীনভাবে কাজ করতে পারছে না। এর পেছনে দলীয় প্রভাব, অভ্যন্তরীণ ষড়যন্ত্র এবং ‘ভাই-ব্রাদার সিন্ডিকেট’ কাজ করছে।তার অভিযোগ অনুযায়ী, শীর্ষ নেতাদের প্রভাবে অনেক যোগ্য ব্যক্তিকে পদ না দিয়ে রাজনৈতিক সুবিধা অনুসারে কাউন্সিল সদস্য মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বলেন, “যারা আমাকে পদে আনার প্রতিশ্রুতি দিয়েছিল, তারাই পরে মুখোশ খুলে নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত হয়ে পড়ে।” তিনি উল্লেখ করেন, মিছিলে সহযোদ্ধা যারা ছিলেন, তারাই পরে ‘Smear campaign’ চালান, পেইজে অপপ্রচার চালান এবং প্ল্যাটফর্মের নিয়ন্ত্রণ একচেটিয়াভাবে কুক্ষিগত রাখেন।উমামা আরও জানান, প্ল্যাটফর্মে যোগ দেওয়ার পর থেকেই নানা অবমাননা, মানসিক চাপ ও অব্যবস্থাপনার সম্মুখীন হতে হয় তাকে। তিনি বলেন, “এই প্ল্যাটফর্মে সংস্কার, শহীদ, আহত—সবই কেবল মুখের বুলি, বাস্তবে এগুলোকে ব্যবহার করা হয় রাজনৈতিক ক্যাশের হাতিয়ার হিসেবে।”তিনি আরও অভিযোগ করেন, কাউন্সিলে ভোটের আগের রাতে একজন নির্বাচনেই অংশ না নিয়েও নির্বাচিত হয়েছেন, যা প্ল্যাটফর্মের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে।সবশেষে উমামা জানান, অভ্যুত্থানের স্বপ্নকে সম্মান জানিয়ে এবং প্ল্যাটফর্মের অপব্যবহার ও ষড়যন্ত্রের প্রতিবাদে তিনি সংগঠন থেকে সম্পূর্ণভাবে নিজেকে সরিয়ে নিচ্ছেন। তিনি তার সব ধরনের সমর্থন ও কাউন্সিলে প্রদত্ত ভোট প্রত্যাহার করেন।তার স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, “যারা আমাকে নোংরামি করেছে, অভ্যুত্থানকে বাজারদরে কেনাবেচা করেছে, আমি তাদের কখনো ক্ষমা করব না।” তবে তিনি এও জানান, ভেঙে পড়ছেন না, বরং পড়াশোনা ও বাস্তব জীবনে মনোযোগ দিয়ে এগিয়ে যেতে চান।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।