.png&w=3840&q=75)

ঐতিহ্যবাহী কুষ্টিয়া রেলওয়ে স্টেশনের জরুরি সংস্কার ও আধুনিকায়নের দাবি জানিয়ে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করেছে স্থানীয় নাগরিক সমাজ। দেশের প্রথম রেল সেকশনের অন্যতম অংশ হিসেবে স্বীকৃত এ স্টেশনটি দীর্ঘদিন ধরে অবহেলা, অযত্ন ও সংস্কারের অভাবে ভগ্নদশায় পড়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।নাগরিক সমাজ জানায়, অবিভক্ত ভারতের সময়কাল থেকে পূর্ব বাংলার অর্থনৈতিক বিকাশে কুষ্টিয়া রেলওয়ে স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। স্বদেশী আন্দোলনের প্রেরণায় প্রতিষ্ঠিত দক্ষিণ এশিয়ার বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান ‘মোহিনী মিলস’-এর পণ্য পরিবহনের কেন্দ্র হিসেবেও এটি একসময় কুষ্টিয়া অঞ্চলের অর্থনৈতিক গৌরবের প্রতীক ছিল। তবে বর্তমানে অবকাঠামোর বেহাল অবস্থার কারণে এ ঐতিহ্য প্রায় বিলুপ্তির পথে।গত ৭ ডিসেম্বর ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’ ও ‘কুষ্টিয়া রেলযাত্রী অধিকার পরিষদ’-এর যৌথ উদ্যোগে স্টেশন চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নাগরিক সমাজ, সুধীজন ও এলাকাবাসী সর্বসম্মতিক্রমে জানান স্টেশনের ঐতিহাসিক মূল্য অক্ষুণ্ন রাখতে এবং যাত্রীসেবা উন্নত করতে অবিলম্বে সংস্কার কার্যক্রম নেওয়া জরুরি।বক্তারা জানান, কুষ্টিয়া শহরের কেন্দ্রে অবস্থিত কোর্ট রেলওয়ে স্টেশনে স্থান সংকুলান না থাকায় উন্নতমানের প্ল্যাটফর্ম নির্মাণ বা যাত্রীসুবিধা বাড়ানো সম্ভব হচ্ছে না। পাশাপাশি ট্রেন আসা–যাওয়ার সময় তিনটি রেলগেট দীর্ঘক্ষণ বন্ধ থাকায় শহরে তীব্র যানজট সৃষ্টি হয় যা নগরবাসীর জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।নাগরিক সমাজের দাবি, কুষ্টিয়া রেলওয়ে স্টেশনকে আধুনিকীকরণের মাধ্যমে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি বর্তমান কোর্ট স্টেশন থেকে সরিয়ে এখানে স্থানান্তর করা গেলে শহরের যানজট কমবে, যাত্রীসেবা বাড়বে এবং ঐতিহ্যবাহী স্থাপনাটিও সংরক্ষিত হবে।স্মারকলিপিতে জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানানো হয়েছে রেল কর্তৃপক্ষকে এ বিষয়ে সুপারিশ পাঠিয়ে বিষয়টি দ্রুত বিবেচনায় নেওয়া এবং জনস্বার্থে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।