
দূরবীন ডেস্ক
.webp&w=3840&q=75)

কুষ্টিয়ায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে এক তাৎপর্যপূর্ণ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় হেযবুত তওহীদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এটি একটি অরাজনৈতিক ও আদর্শভিত্তিক আন্দোলনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা বিভাগীয় সভাপতি মো. তানভীর আহমেদ। শুরুতেই আয়োজকরা উপস্থিত সাংবাদিক ও অতিথিদের স্বাগত জানান।
মূল বক্তব্যে এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, ইতিহাসের দিকে তাকালে দেখা যায় মানবসৃষ্ট নানা তন্ত্র ও মতবাদ পৃথিবীতে স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বরং এসব ব্যবস্থার ফলে বিভাজন, সাম্প্রদায়িকতা ও বৈষম্য বেড়েছে, বিপর্যস্ত হয়েছে কোটি কোটি মানুষের জীবন। তিনি বলেন, বর্তমান বিশ্ব এক গভীর নৈতিক ও অস্তিত্ব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যার উত্তরণের একমাত্র পথ হলো স্রষ্টার সার্বভৌমত্বের ভিত্তিতে তওহীদভিত্তিক একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা।
তিনি আরও বলেন, তওহীদভিত্তিক রাষ্ট্র কোনো পশ্চাৎপদ বা মধ্যযুগীয় ধারণা নয়। বরং এটি একটি আধুনিক, মানবিক ও প্রগতিশীল রাষ্ট্রব্যবস্থা, যেখানে ধর্ম, বর্ণ বা মতাদর্শ নির্বিশেষে সকল নাগরিক সমান অধিকার ভোগ করবেন। এই ব্যবস্থায় ধর্মব্যবসা, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার কোনো স্থান থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।
প্রস্তাবিত রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে তিনি বলেন, তওহীদভিত্তিক রাষ্ট্রে গণমাধ্যম হবে সমাজের প্রকৃত দর্পণ। সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতার সঙ্গে কাজ করবেন, তবে সেই স্বাধীনতার সঙ্গে থাকবে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। গুজব পরিহার, তথ্য যাচাই এবং ন্যায়ের পক্ষে সাহসী অবস্থান নেওয়াই হবে গণমাধ্যমের মূল দায়িত্ব। তিনি ব্যক্তিগত আক্রমণ পরিহার করে সমাজে ন্যায়ের প্রহরী হিসেবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী, হেযবুত তওহীদ কুষ্টিয়া আঞ্চলিক আমির মো. জসেব উদ্দিন, বিভাগীয় গণমাধ্যম সম্পাদক জাহিদ মাহমুদ, কুষ্টিয়া জেলা আমির মো. আক্কাস আলী এবং ভেড়ামারা থানা সভাপতি মিজানুর রহমান মজনুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মূল প্রবন্ধ উপস্থাপনের পর অনুষ্ঠিত মুক্ত আলোচনায় কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। তারা প্রস্তাবিত তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তোলেন এবং গঠনমূলক মতামত দেন।
সভা শেষে আয়োজকদের পক্ষ থেকে আলোচনা ও মতবিনিময়ে অংশ নেওয়া সাংবাদিক ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।