
দূরবীন ডেস্ক
.webp&w=3840&q=75)

দেশে ব্যবসা পরিচালনাকারী জনপ্রিয় ও আস্থাশীল ব্র্যান্ডগুলোকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ)। ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৫’ শীর্ষক আয়োজনে এ বছর ৪৫টি বিভাগে সেরা ব্র্যান্ড এবং সামগ্রিকভাবে সেরাদের সেরা হিসেবে শীর্ষ ১৫টি ব্র্যান্ডকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের গবেষণা ও জ্ঞান অংশীদার ছিল এনসার্চ লিমিটেড। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এবারের আসরে মোট ৬১টি ব্র্যান্ডকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৫টি বিভাগে ৪৫টি ব্র্যান্ড পেয়েছে ‘মোস্ট লাভড ব্র্যান্ড অব বাংলাদেশ’ স্বীকৃতি। পাশাপাশি ‘ওভারঅল টপ ১৫ মোস্ট লাভড ব্র্যান্ডস’ হিসেবে সেরাদের সেরা ১৫টি ব্র্যান্ডকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এটি ছিল বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পুরস্কার আয়োজনের ১৭তম আসর।
আয়োজকেরা জানান, বছরের সেরা ব্র্যান্ড নির্বাচনে এনসার্চ লিমিটেড দেশের আটটি বিভাগের শহর ও গ্রামাঞ্চলে একটি বিস্তৃত জরিপ পরিচালনা করে। জরিপে ১২ হাজার ৪০০ জন নারী ও পুরুষ ভোক্তার সাক্ষাৎকার নেওয়া হয়। তাদের মতামত ও ব্র্যান্ড ব্যবহারের অভিজ্ঞতার ভিত্তিতেই চূড়ান্তভাবে সেরা ব্র্যান্ডগুলো নির্বাচন করা হয়েছে। অনুষ্ঠানে এনসার্চ লিমিটেডের পরিচালক খন্দকার আসিফ মাহমুদ বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের গবেষণা পদ্ধতি ও মূল্যায়ন কাঠামো তুলে ধরেন।
বিবিএফ জানায়, এবারের শীর্ষ ১৫ ব্র্যান্ডের তালিকায় স্থানীয় ব্র্যান্ডগুলোর আধিপত্য ছিল চোখে পড়ার মতো। টানা সপ্তমবারের মতো সেরাদের সেরা ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছে বিকাশ। দ্বিতীয় ও তৃতীয় সর্বাধিক জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে স্থান পেয়েছে যথাক্রমে আরএফএল হাউসওয়্যার এবং রাঁধুনী।
শীর্ষ ১৫ ব্র্যান্ডের তালিকায় আরও রয়েছে ইস্পাহানি মির্জাপুর, গ্রামীণফোন, স্বপ্ন, ফ্রেশ আটা-ময়দা-সুজি, ক্লোজআপ, সানসিল্ক শ্যাম্পু, ম্যাগি টু-মিনিট নুডলস, এসিআই পিওর সল্ট, প্যারাসুট অ্যাডভান্সড, প্রাণ ম্যাঙ্গো জুস, মোজো ও রূপচাঁদা ফর্টিফাইড সয়াবিন তেল।
এ ছাড়া ব্র্যান্ড ইকুইটি ইনডেক্সের ভিত্তিতে ধারাবাহিক প্রবৃদ্ধি ও সম্ভাবনাময় অগ্রগতির জন্য আমা কফিকে ‘মোস্ট ইমার্জিং ব্র্যান্ড অব বাংলাদেশ’ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, ব্র্যান্ড এখন কেবল একটি পণ্য বা সেবার নাম নয়; এটি মানুষের স্বপ্ন, সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত। যারা মানুষের জীবনমান উন্নয়নে বাস্তব অবদান রাখছে, তাদেরই এই স্বীকৃতির মাধ্যমে সম্মান জানানো হচ্ছে।
এবারের আয়োজনে ইন্টারন্যাশনাল অ্যাডভারটাইজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ছিল স্ট্র্যাটেজিক পার্টনার, টার্কিশ এয়ারলাইনস অফিসিয়াল ক্যারিয়ার পার্টনার, মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ নলেজ পার্টনার, লে মেরিডিয়েন ঢাকা হসপিটালিটি পার্টনার এবং ব্যাকপেজ পিআর পিআর পার্টনার হিসেবে যুক্ত ছিল।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।