বাংলাদেশ
সুনামগঞ্জে কয়লাবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল যুবকের

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভারতীয় কয়লাবাহী ট্রাকের চাপায় সোলেমান মিয়া (২১) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলার চারাগাঁও স্থল শুল্ক স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সোলেমান মিয়া চারাগাঁও গ্রামের বাসিন্দা ও মনা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুল্ক স্টেশন এলাকায় চলাচলের সময় একটি ভারতীয় কয়লাবাহী ট্রাকের নিচে চাপা পড়েন সোলেমান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে।
চারাগাঁও কয়লা আমদানিকারক সমিতির সিনিয়র সহসভাপতি শামসুল হক জানান, ঘটনার সময় তিনি এলাকায় উপস্থিত ছিলেন না। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, কয়লাবাহী ট্রাকের নিচে পড়ে এক যুবক মারা গেছেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।
স্থানীয়রা দ্রুত দুর্ঘটনার কারণ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
জনপ্রিয়
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ট্যাক্স ফাঁকির অভিযোগে ‘ঘরের বাজার’কে ৭.৮৭ লাখ টাকা জরিমানা
আয়কর সংক্রান্ত অনিয়মের অভিযোগে দেশের পরিচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ঘরের বাজার’-কে ৭ লাখ ৮৭ হাজার ৫১৪ টাকা জরিমানা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সময়ে প্রতিষ্ঠানটির কিছু পণ্যের মান ও বিপণন পদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভোক্তাদের একাংশ বিভিন্ন অভিযোগ তুলেছেন।

বিএসটিআই পরীক্ষায় হায়ারের ২ টনের এসিতে কম কুলিং ক্ষমতার অভিযোগ
রাজধানীর গুলশানে পরিচালিত বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এক অভিযানে অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে জব্দ করা দুটি ২ টনের এয়ার কন্ডিশনার (এসি) পরীক্ষার পর ঘোষিত কুলিং ক্ষমতার সঙ্গে প্রকৃত সক্ষমতার অমিল পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই বেকিং পাউডার, আইসিং সুগার ও কাস্টার্ড পাউডার বিক্রির অভিযোগে দেশের অন্যতম রিটেইল সুপারস্টোর চেইন আগোরা লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় জাদুঘরে প্রদর্শিত মেসির স্বাক্ষরিত জার্সি, ভিড় করছেন ফুটবলপ্রেমীরা
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একটি জার্সি এখন প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে। বিরল এই স্মারকটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত দর্শনার্থী। বিশেষ করে মেসি-ভক্ত ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে জার্সিটি ঘিরে ব্যাপক আগ্রহ দেখা গেছে।









