

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তীব্র শীতের মধ্যে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। মানবিক এই কার্যক্রমের নেতৃত্ব দেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান।
গতকাল মঙ্গলবার গভীর রাতে ইউএনও আল ইমরান নিজে শীতবস্ত্র নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ছুটে যান। শীতকষ্টে ভোগা মানুষের ঘরে ঘরে গিয়ে তিনি কম্বল ও প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণ করেন। প্রচণ্ড শীতে যাতে কেউ কষ্টে না থাকে এই লক্ষ্যেই উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা ইউএনও আল ইমরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, গভীর রাতে প্রশাসনের কর্মকর্তারা সরাসরি তাদের খোঁজখবর নিতে আসায় তারা মানসিকভাবে সাহস ও স্বস্তি পেয়েছেন। এমন দুঃসময়ে প্রশাসনের পাশে থাকা তাদের কষ্ট অনেকটাই লাঘব করেছে।
স্থানীয় বাসিন্দারাও গভীর রাতে শীতবস্ত্র বিতরণের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তাদের মতে, শীতের রাতে সরাসরি মানুষের কাছে গিয়ে সহায়তা পৌঁছে দেওয়া একটি অত্যন্ত কার্যকর ও মানবিক পদক্ষেপ। এতে প্রকৃত শীতার্তদের কাছে সহায়তা নিশ্চিত হয়।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগ এলাকায় মানবিকতা, দায়িত্বশীলতা ও জনবান্ধব প্রশাসনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, শীতকালজুড়ে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।