
দূরবীন ডেস্ক
.webp&w=3840&q=75)

শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর শেখ হত্যাকাণ্ডের পর অবৈধভাবে ভারতে পালিয়ে গেছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় তাঁদের পালাতে সহায়তার অভিযোগে ভারতের মেঘালয় রাজ্যে দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ।
রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এস এন নজরুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, হাদি হত্যাকাণ্ডটি ছিল পূর্বপরিকল্পিত এবং ঘটনার পরপরই আসামিরা সুনির্দিষ্ট রুট অনুসরণ করে দেশত্যাগ করে।
ডিএমপি জানায়, হত্যার পর ফয়সাল ও আলমগীর প্রথমে সিএনজিচালিত অটোরিকশায় আমিনবাজারে যান। সেখান থেকে একটি গাড়িতে করে কালামপুর এবং পরে ময়মনসিংহ সীমান্ত এলাকায় পৌঁছান। সীমান্তে তাঁদের সঙ্গে যুক্ত হন ফিলিপ পাল ও সঞ্জয় নামের দুই ব্যক্তি, যাঁরা অবৈধভাবে সীমান্ত পারাপারের সঙ্গে জড়িত। তাঁদের সহায়তায় আসামিরা ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফিলিপ পাল ফয়সাল ও আলমগীরকে ভারতের তুরা এলাকায় নিয়ে গিয়ে পূর্তি নামের এক ভারতীয় নাগরিকের কাছে হস্তান্তর করেন। পরবর্তীতে সামী নামের আরেক ব্যক্তির গাড়িতে করে তাঁরা আত্মগোপনে চলে যান। এই দুই ভারতীয় নাগরিক পূর্তি ও সামীকে মেঘালয় পুলিশ গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছে ডিএমপি।
ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানান, হাদি হত্যা মামলায় এ পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পাশাপাশি চারজন সাক্ষীও আদালতে স্বীকারোক্তি প্রদান করেছেন।
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, তদন্তে হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িত আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে তাঁদের নাম প্রকাশ করা যাচ্ছে না। তিনি বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য ও আলামতের ভিত্তিতে এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড বলেই প্রতীয়মান হচ্ছে।
ডিএমপি জানায়, মামলার তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোড এলাকায় গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর সেখানে তাঁর মৃত্যু হয়।
হাদির মৃত্যুর পর ঢাকায় তাঁর জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পরে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের কাছে দাফন করা হয়।
এদিকে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ রোববার বেলা দুইটা থেকে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।