
নিজস্ব প্রতিবেদক
.jpg&w=3840&q=75)

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হবে। এবার ভোটাররা দুই ধরনের ব্যালটে ভোট দেবেন। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ভোটের ফলাফল সাধারণ সময়ের তুলনায় কিছুটা দেরিতে জানা যাবে। তবে আশা করা হচ্ছে, ১৩ ফেব্রুয়ারির প্রথম ভাগেই অধিকাংশ ফলাফল প্রকাশিত হবে।
নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভোট সকাল সাড়ে ৭টায় শুরু হবে এবং দুপুর পর্যন্ত কার্যক্রম চলবে। প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও সহকারী কর্মকর্তারা ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স লক করবেন। তারপর কেন্দ্রের গণনা কক্ষে ভোট গণনা শুরু হবে। প্রথমে সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট আলাদা করা হবে, তারপর একসাথে গণনা করা হবে।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, “ফলাফল ঘোষণা ইনশাল্লাহ ভোটের পরপরই হবে। ১৩ ফেব্রুয়ারি দিনের প্রথম ভাগেই এটি সম্ভব।” এ বিষয়ে সাবেক নির্বাচন কমিশন কর্মকর্তা জেসমিন তুলি জানান, পূর্ণাঙ্গ ফল পেতে দুপুর পর্যন্ত সময় লাগতে পারে।
ফলাফল সংগ্রহ ও প্রেরণের জন্য এবার ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার ব্যবহার করা হবে। কেন্দ্রে প্রাপ্ত ফল স্ক্যান ও সফটওয়্যারে এন্ট্রি করে রিটার্নিং কর্মকর্তারা যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ফলাফল তৈরি করবেন। জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল (ফরম-১৬ ও ফরম-১৬ক) এবং গণভোটের ফলাফল (ফরম-০ ও ফরম-৮) একত্র করে কমিশনে পাঠানো হবে।
নির্বাচনে অংশ নিচ্ছে ৫০টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২ হাজার ২৮ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ইসি আত্মবিশ্বাসী। প্রতিটি কেন্দ্রের ভোট পর্যবেক্ষণ করবে ইলেকটোরাল, বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এছাড়া সিসিটিভি, বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোন ব্যবহারের মাধ্যমে কেন্দ্রীয় মনিটরিং সেলে ‘রিয়েল-টাইম’ তথ্য পাওয়া যাবে।
নির্বাচন কমিশনের লক্ষ্য, ভোটগ্রহণের পরদিনেই ভোটের ফলাফল প্রকাশ করা। তবে বাস্তব পরিস্থিতির ওপর নির্ভর করে কিছু ক্ষেত্রে শুক্রবার বিকেল পর্যন্ত সময় লাগতে পারে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।