বাংলাদেশ
জীবনের প্রথম ভোট দিলেন তামিম ইকবাল, প্রকাশ করলেন উচ্ছ্বাস
.jpg)
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিয়ে জীবনের প্রথম ভোট দিয়েছেন সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার পর চট্টগ্রাম নগরের আসকার দীঘির পাড়ের আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।
সকাল ১১টার দিকে ব্যক্তিগত গাড়িতে করে কেন্দ্রে আসেন তিনি। নগরীর কাজির দেউরি এলাকায় তাঁর বাসা থেকে কয়েকশ গজ দূরে অবস্থিত কেন্দ্রটিতে ভোট দেন তামিম। ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি বলেন, “জীবনে প্রথমবার ভোট দিলাম। খুব ভালো লাগছে। ভোটের পরিবেশও ভালো ছিল। আমি পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।”
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া-চকবাজার) আসনে এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, চট্টগ্রামের ১৬টি আসনে মোট ১১৫ জন প্রার্থী লড়ছেন।
চট্টগ্রামে মোট ভোটার ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৮৩ হাজার ৮৮৭ জন, নারী ৩১ লাখ ৯৮ হাজার ৫৬০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭০ জন। এবার জেলার ১ হাজার ৯৬৫টি ভোটকেন্দ্রে ১২ হাজার ৬০১টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ৬৫৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ক্রিকেট মাঠের পরিচিত মুখ তামিম ইকবালের ভোটদানকে ঘিরে কেন্দ্রে কিছু সময় কৌতূহল তৈরি হলেও সার্বিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ।
সম্পর্কিত
জনপ্রিয়
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ট্যাক্স ফাঁকির অভিযোগে ‘ঘরের বাজার’কে ৭.৮৭ লাখ টাকা জরিমানা
আয়কর সংক্রান্ত অনিয়মের অভিযোগে দেশের পরিচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ঘরের বাজার’-কে ৭ লাখ ৮৭ হাজার ৫১৪ টাকা জরিমানা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সময়ে প্রতিষ্ঠানটির কিছু পণ্যের মান ও বিপণন পদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভোক্তাদের একাংশ বিভিন্ন অভিযোগ তুলেছেন।

বিএসটিআই পরীক্ষায় হায়ারের ২ টনের এসিতে কম কুলিং ক্ষমতার অভিযোগ
রাজধানীর গুলশানে পরিচালিত বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এক অভিযানে অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে জব্দ করা দুটি ২ টনের এয়ার কন্ডিশনার (এসি) পরীক্ষার পর ঘোষিত কুলিং ক্ষমতার সঙ্গে প্রকৃত সক্ষমতার অমিল পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই বেকিং পাউডার, আইসিং সুগার ও কাস্টার্ড পাউডার বিক্রির অভিযোগে দেশের অন্যতম রিটেইল সুপারস্টোর চেইন আগোরা লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় জাদুঘরে প্রদর্শিত মেসির স্বাক্ষরিত জার্সি, ভিড় করছেন ফুটবলপ্রেমীরা
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একটি জার্সি এখন প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে। বিরল এই স্মারকটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত দর্শনার্থী। বিশেষ করে মেসি-ভক্ত ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে জার্সিটি ঘিরে ব্যাপক আগ্রহ দেখা গেছে।









