.jpg&w=3840&q=75)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ নেতৃত্বের উল্লেখযোগ্য উত্থান লক্ষ্য করা গেছে। বিভিন্ন ছাত্র সংগঠন থেকে উঠে আসা অন্তত ১৮ জন সাবেক ছাত্রনেতা এবার প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। নির্বাচনের ফল বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে রয়েছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের সাবেক নেতা পাঁচজন, জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবির থেকে ছয়জন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পাঁচজন এবং গণসংহতি আন্দোলনের একজন নেতা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলথেকে সাবেক আট কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর মধ্যে পাঁচজন প্রথমবার জাতীয় সংসদে যাচ্ছেন।
নির্বাচিতদের মধ্যে রয়েছেন আমান উল্লাহ আমান (ঢাকা-২), একেএম ফজলুল হক মিলন (গাজীপুর-৫), শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী (লক্ষ্মীপুর-৩), আজিজুল বারী হেলাল (খুলনা-৪), সুলতান সালাউদ্দিন টুকু (টাঙ্গাইল-৫), আমিরুল ইসলাম খান আলিম (সিরাজগঞ্জ-৫), হাবিবুর রশিদ হাবিব (ঢাকা-৯) এবং রাজীব আহসান (বরিশাল-৪)।
বাংলাদেশ জামায়াতে ইসলামীবাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সাবেক ছয় কেন্দ্রীয় সভাপতি এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তাদের মধ্যে রয়েছেন সাইফুল আলম খান মিলন (ঢাকা-১২), রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪), নুরুল ইসলাম বুলবুল (চাঁপাইনবাবগঞ্জ-৩), শফিকুল ইসলাম মাসুদ (পটুয়াখালী-১), সালাহউদ্দিন আইয়ুবী (গাজীপুর-৪) এবং হাফেজ রাশেদুল ইসলাম (শেরপুর-১)।
জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) থেকে নির্বাচিত ছয় সংসদ সদস্যের মধ্যে পাঁচজনই ছাত্র রাজনীতির পটভূমি থেকে উঠে এসেছেন এবং প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন।
তারা হলেন নাহিদ ইসলাম (ঢাকা-১১), আখতার হোসেন (রংপুর-৪), আবদুল হান্নান মাসউদ (নোয়াখালী-৬), হাসনাত আবদুল্লাহ (কুমিল্লা-৪) এবং আব্দুল্লাহ আল আমিন (নারায়ণগঞ্জ-৪)।
গণসংহতি আন্দোলনজোনায়েদ সাকিপ্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। তিনি ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে যুক্ত হন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এসব নেতার সংসদে প্রবেশ দলীয় ও জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। রাজপথের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা নিয়ে আইনপ্রণেতার ভূমিকায় আসা এই তরুণদের উপস্থিতি সংসদীয় বিতর্ক ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় ভিন্নধর্মী প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।