বাংলাদেশ


বিএনপি বিজয়ী হওয়ার পর দেশে আর মব নেই: মাসুদ কামাল


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

বিএনপি বিজয়ী হওয়ার পর দেশে আর মব নেই: মাসুদ কামাল

মাসুদ কামাল । ছবি: সংগৃহীত


সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, যেদিন বিএনপি বিজয়ী হলো, যেই মুহূর্তে সিদ্ধান্ত হয়ে গেল যে বিএনপি জিতে গেছে, তারপর থেকে দেশে আর মব নেই। ভায়োলেন্স বা মবের উত্থান আমরা আর দেখতে পাবো না।

 

গত দেড় বছরে ব্যবসায়ীদের মধ্যে ‘মবের ভয়’ ও ভবিষ্যৎ অনিশ্চয়তা নিয়ে এক প্রশ্নের জবাবে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

 

মাসুদ কামাল বলেন, অন্তর্বর্তী সরকারের বড় সাফল্যের মধ্যে তিনি ব্যাংকিং খাত নিয়ন্ত্রণে রাখাকে উল্লেখযোগ্য মনে করেন। ব্যাংকিং সেক্টরটাকে তারা মোটামুটি কন্ট্রোল করতে পেরেছেন। বিদেশে টাকা পাচারের যে মহোৎসব শুরু হয়েছিল, সেটা থামানো গেছে। অর্থনীতিতে রক্তক্ষরণটা বন্ধ হয়েছে, বলেন তিনি।

 

তিনি আরও বলেন, যোগাযোগ খাতেও কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। যিনি উপদেষ্টা ছিলেন, আমার কাছে মনে হয়েছে তিনি কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছেন, যোগ করেন মাসুদ কামাল।


সম্পর্কিত

বাংলাদেশবিএনপিমাসুদ কামাল

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ট্যাক্স ফাঁকির অভিযোগে ‘ঘরের বাজার’কে ৭.৮৭ লাখ টাকা জরিমানা

আয়কর সংক্রান্ত অনিয়মের অভিযোগে দেশের পরিচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ঘরের বাজার’-কে ৭ লাখ ৮৭ হাজার ৫১৪ টাকা জরিমানা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সময়ে প্রতিষ্ঠানটির কিছু পণ্যের মান ও বিপণন পদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভোক্তাদের একাংশ বিভিন্ন অভিযোগ তুলেছেন।

বিএসটিআই পরীক্ষায় হায়ারের ২ টনের এসিতে কম কুলিং ক্ষমতার অভিযোগ

রাজধানীর গুলশানে পরিচালিত বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এক অভিযানে অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে জব্দ করা দুটি ২ টনের এয়ার কন্ডিশনার (এসি) পরীক্ষার পর ঘোষিত কুলিং ক্ষমতার সঙ্গে প্রকৃত সক্ষমতার অমিল পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই বেকিং পাউডার, আইসিং সুগার ও কাস্টার্ড পাউডার বিক্রির অভিযোগে দেশের অন্যতম রিটেইল সুপারস্টোর চেইন আগোরা লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় জাদুঘরে প্রদর্শিত মেসির স্বাক্ষরিত জার্সি, ভিড় করছেন ফুটবলপ্রেমীরা

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একটি জার্সি এখন প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে। বিরল এই স্মারকটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত দর্শনার্থী। বিশেষ করে মেসি-ভক্ত ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে জার্সিটি ঘিরে ব্যাপক আগ্রহ দেখা গেছে।