

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসান পর্তুগালের ভিসা নিতে ভারতের রাজধানী দিল্লিতে গিয়েছিলেন। দিল্লিতে অবস্থানকালে তার সঙ্গে এক নারী ছিলেন, যিনি তার আত্মীয় বলে জানা গেছে। বিষয়টি বিবিসি বাংলার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকালে দিল্লির কনট প্লেস এলাকায় একটি বেসরকারি ভিসা প্রক্রিয়াকরণ কেন্দ্রের দপ্তরে মাহদী হাসানকে দেখা যায়। ওই সংস্থাটি বিভিন্ন দেশের দূতাবাসের হয়ে ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। মাহদী ও তার সঙ্গে থাকা নারী পর্তুগালের ভিসার জন্য আবেদন করতে সেখানে যান।
জানা গেছে, পর্তুগালের ভিসা নিতে বাংলাদেশি নাগরিকদের দিল্লিতে আবেদন করতে হয়। এ জন্য ভারতীয় ভিসা প্রয়োজন হয় এবং বাংলাদেশের ভারতীয় দূতাবাস মাহদীকে ভিসা প্রদান করেছিল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লি রেলস্টেশনের কাছাকাছি পাহাড়গঞ্জ এলাকার একটি হোটেলে ওঠেন মাহদী ও তার সঙ্গে থাকা নারী। ভিসা কেন্দ্রে অপেক্ষার সময় কেউ তার ভিডিও ধারণ করে। ভিডিওটি কে ধারণ করেছেন, তা জানা যায়নি। তবে ধারণকারী ব্যক্তি মাহদীকে চিনতে পেরেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বেলা ১১টার দিকে তাকে চিহ্নিত করা হয়। এরপর ভারত ও বাংলাদেশ থেকে একাধিক অজানা নম্বর থেকে তার কাছে ফোন আসতে শুরু করে। এতে তিনি পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন।
আরেকটি সূত্র জানায়, ভিসা কেন্দ্র থেকে বের হয়ে তিনি পুরোনো দিল্লির জামা মসজিদ এলাকায় যান। বেলা দুইটা থেকে আড়াইটার মধ্যে বাংলাদেশ থেকে কেউ তাকে জানান যে তিনি চিহ্নিত হয়ে গেছেন। এরপর দিল্লির কয়েকটি স্থানে আশ্রয়ের চেষ্টা করলেও কেউ তাকে থাকতে দিতে রাজি হয়নি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় ফেরেন মাহদী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টারে গেলে দায়িত্বরত কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তার অভিযোগ, ভারতে অবস্থানকালে তিনি হেনস্তার শিকার হয়েছেন।
বিবিসি বাংলার সঙ্গে কথা বলা দুটি সূত্রের একজন জানিয়েছেন, মাহদী দিল্লি থেকে ভিসা নিয়ে পর্তুগালের রাজধানী লিসবনে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তার সঙ্গে থাকা নারী তার এক আত্মীয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।