
দূরবীন ডেস্ক


বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রদর্শনী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) বার্সেলোনা ২০২৬-এ গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের এআইভিত্তিক ইকোসিস্টেম ও নতুন মডুলার প্রযুক্তির প্রদর্শনী করেছে। “Pioneering the Connection of Intelligence” শিরোনামে আয়োজিত এই প্রদর্শনীতে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট ও বিভিন্ন স্মার্ট অ্যাকসেসরিজকে একত্রে সংযুক্ত করে একটি সমন্বিত ডিজিটাল অভিজ্ঞতা তুলে ধরা হয়।
প্রদর্শনীতে টেকনোর নতুন ক্যামন ৫০ সিরিজ এবং পোভা ৮ সিরিজ স্মার্টফোনকে বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে। ক্যামন ৫০ সিরিজে এআইভিত্তিক উন্নত ইমেজিং প্রযুক্তি, শক্তিশালী প্রসেসর এবং প্রফেশনাল-গ্রেড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে যুক্ত করা হয়েছে টেকনো এআই টুলকিট ও এলা অ্যাসিস্ট্যান্ট, যা ব্যবহারকারীদের স্মার্ট ফটোগ্রাফি ও দৈনন্দিন কাজ সহজ করতে সহায়তা করবে।
অন্যদিকে পারফরম্যান্সকেন্দ্রিক পোভা ৮ সিরিজ-এ গেমিং ও বিনোদনের জন্য উন্নত ফিচার যুক্ত করা হয়েছে। এই সিরিজের মধ্যে পোভা কার্ভ ২ ফাইভজি ডিভাইসটি বিশেষভাবে আলোচনায় এসেছে। এতে বড় ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং এআইভিত্তিক বিভিন্ন টুল যুক্ত করা হয়েছে, যা গেমিং ও যোগাযোগের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।
ব্যক্তিগত ডিভাইসের পাশাপাশি টেকনো তাদের এআইওটি ইকোসিস্টেম-এর বিভিন্ন পণ্যও প্রদর্শন করেছে। এর মধ্যে রয়েছে মেগাবুক ল্যাপটপ সিরিজ, মেগাপ্যাড ট্যাবলেট, ট্রু ২ ও ফ্রিহিয়ার ২ ইয়ারফোন, ওয়াচ জিটি ১এস এবং এআই গ্লাসেস সিরিজ। এসব ডিভাইস টেকনোর ওয়ানলিপ ইকোসিস্টেম-এর মাধ্যমে সংযুক্ত হয়ে একসঙ্গে কাজ করতে পারে।
এবারের প্রদর্শনীতে ইতালিয়ান ব্র্যান্ড টোনিনো ল্যাম্বোরগিনি-র সঙ্গে যৌথভাবে তৈরি কিছু কো-ব্র্যান্ডেড পণ্যও দেখানো হয়েছে। এর মধ্যে রয়েছে টেকনো টরাস গেমিং পিসি এবং পোভা মেটাল লিমিটেড এডিশন স্মার্টফোন। ভবিষ্যতে এই অংশীদারিত্বের মাধ্যমে আরও ল্যাপটপ, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস বাজারে আনার পরিকল্পনা রয়েছে।
প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল মডুলার ম্যাগনেটিক ইন্টারকানেকশন প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্টফোনে অতিরিক্ত ব্যাটারি, ক্যামেরা লেন্স বা গেমিং অ্যাকসেসরিজ ম্যাগনেটিকভাবে সংযুক্ত করতে পারবেন। এর ফলে ভবিষ্যতে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী স্মার্টফোন কাস্টমাইজ করা সম্ভব হবে।
এ ছাড়া টেকনো আর্ম লিমিটেড-এর সঙ্গে যৌথভাবে তৈরি ‘এজ-সাইড এআইজিসি প্রিভিউ কনসেপ্ট’ প্রযুক্তিও প্রদর্শন করেছে। এতে রিয়েল-টাইম স্টাইল ট্রান্সফার প্রযুক্তি ব্যবহার করে স্ক্রিন ফ্লিকারিং কমিয়ে উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেওয়া সম্ভব।
টেকনো জানিয়েছে, বাংলাদেশেও তাদের নতুন ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ ২ ফাইভজি ইতোমধ্যে বাজারে পাওয়া যাচ্ছে। এছাড়া ক্যামন ৫০ আল্ট্রা ফাইভজি খুব শিগগিরই বাজারে আনা হবে।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।