

কামরুজ্জামান কামরুল-কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ভিডিও নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এক ভিডিওতে কয়েকজন কৃষক টাঙ্গুয়ার হাওরে বোরো ফসল তলিয়ে যাওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করে সমালোচনা করেন। পরদিন আরেক ভিডিওতে তাঁদেরই কয়েকজনকে ক্ষমা চাইতে দেখা যায়।
ঘটনাটি তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরসংলগ্ন শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের লামাগাঁও গ্রামে। প্রথম ভিডিওটি গত সোমবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে কৃষক আজিজুল ইসলাম, আশ্বাব উদ্দিন, রাসেল আহমদসহ কয়েকজনকে হাওরের পানির মধ্যে দাঁড়িয়ে ফসল ক্ষতির কথা বলতে দেখা যায়। একপর্যায়ে তাঁরা স্থানীয় সংসদ সদস্যকে দায়ী করে সমালোচনা করেন।
ভিডিওটি টিকটকধাঁচে ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয় এবং শুরু হয় আলোচনা-সমালোচনা।
পরদিন মঙ্গলবার রাতে আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে আগের ভিডিওতে বক্তব্য দেওয়া কয়েকজনকে একটি ঘরের ভেতরে দাঁড়িয়ে হাত জোড় করে ক্ষমা চাইতে দেখা যায়। স্থানীয়দের ভাষ্য, দ্বিতীয় ভিডিওতে তাঁদের মধ্যে ভয়ের ছাপ লক্ষ্য করা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বৃষ্টিতে টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বোরো ফসলের ক্ষতি হয়েছে। এতে কৃষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ওয়ার্ড সদস্য মিসবাহ উদ্দিন বলেন, নজরখালি এলাকায় পানি ঢুকে ফসলের ক্ষতি হওয়ায় কৃষকেরা ক্ষুব্ধ হয়ে এমন বক্তব্য দিয়েছেন। পরে স্থানীয় প্রতিক্রিয়ার মুখে তাঁরা ক্ষমা চাইতে আগ্রহী হন।
এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, প্রথম ভিডিওটি নিয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে। দ্বিতীয় ভিডিও সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, “বিষয়টি পরে শুনেছি। একজন জনপ্রতিনিধিকে নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা থাকতেই পারে। আমি এটিকে ইতিবাচকভাবে দেখছি।”
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জের সাধারণ সম্পাদক ফজলুল করিম বলেন, দরিদ্র কৃষকদের আবেগকে কাজে লাগিয়ে এমন পরিস্থিতি তৈরি করা ঠিক নয়। একই সঙ্গে কারও ওপর চাপ সৃষ্টি করে বক্তব্য দেওয়া বা পরে ক্ষমা চাইতে বাধ্য করার বিষয়টি তদন্ত করা প্রয়োজন।
ঘটনাটি ঘিরে এলাকায় নানা আলোচনা চলছে। কেউ এটিকে কৃষকদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারকে বিভ্রান্তিকর বলেও মন্তব্য করছেন।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।