

আমির খসরু মাহমুদ চৌধুরীসোমবার জাতীয় সংসদে বাংলাদেশের ব্যাংক খাতের শীর্ষ ঋণখেলাপিদের নাম প্রকাশ করেছেন। তবে ঋণের পরিমাণ এবং মালিকদের বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
অর্থমন্ত্রী জানিয়েছেন, ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকায়। সংসদ সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা।
১. এস আলম গ্রুপ:তালিকার ২০টি প্রতিষ্ঠানের মধ্যে ১১টি এস আলম গ্রুপের। কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম (এস আলম)।
শীর্ষ ৫টি প্রতিষ্ঠান:
এস আলম সুপার এডিবল অয়েল লি.
এস আলম ভেজিটেবল অয়েল লি.
এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লি.
এস আলম কোল্ড রোলেড স্টিলস লি.
সোনালী ট্রেডার্স
তালিকার ৭–১০ এবং ১৬–১৭ স্থানে থাকা প্রতিষ্ঠানগুলোও এস আলম গ্রুপের। ইনফিনিটি গ্রুপের মালিক এস আলমের ছেলে আহসানুল আলম।
২. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান:
বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (৬ষ্ঠ)
বেক্সিমকো কমিউনিকেশন লিমিটেড (১৯তম)
৩. অন্যান্য:
কেয়া কসমেটিকস লিমিটেড: আবদুল খালেক পাঠান
দেশবন্ধু সুগার মিলস লিমিটেড: গোলাম মোস্তফা
পাওয়ার প্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ/জামালপুর পাওয়ার প্ল্যান্ট: সিকদার গ্রুপের রন হক সিকদার ও রিক হক সিকদার
প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড (সিটিসেল): বিএনপি সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান
সিএলসি পাওয়ার কোম্পানি: প্রয়াত সংসদ সদস্য আসলামুল হক
রংধনু বিল্ডার্স (প্রা.) লিমিটেড: রফিকুল ইসলাম
শীর্ষ ২০ ঋণখেলাপির বড় অংশের ঋণ এসেছে ইসলামী ব্যাংক ও পাঁচটি একীভূত ব্যাংক থেকে। এছাড়া জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি, এবি ব্যাংক, পূবালী ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকেও উল্লেখযোগ্য ঋণ রয়েছে।
উচ্চ খেলাপি ও টাকা ফেরত দিতে না পারার কারণে পাঁচ ব্যাংকের সমন্বয়ে গঠিত হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক, যেখানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক অন্তর্ভুক্ত।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।