

মাওলানা মিজানুর রহমান আজহারির পর আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ শনিবার দেশে ফিরে এসে জানতে পারেন, তার অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন।
শায়খ আহমাদুল্লাহ বলেন, গত সপ্তাহে প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে অস্ট্রেলিয়ায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। এরপর জরুরি কাজে দেশে ফিরে আসার পর জানতে পারি, আমার ভিসা বাতিল করা হয়েছে। লেটারে বলা হয়েছে, আমি যে উদ্দেশ্যে দেশটিতে এসেছিলাম, তা ইতোমধ্যে সম্পন্ন করেছি, তাই ভিসার উদ্দেশ্য আর অবশিষ্ট নেই।
তিনি আরও বলেন, বিভিন্ন মিডিয়ায় বিষয়টি যেভাবে প্রচারিত হয়েছে, তা লেটারে উল্লেখ নেই। তবে অস্ট্রেলিয়ার কিছু বিরোধী রাজনীতিক এবং চিহ্নিত ইসলামবিদ্বেষী সম্প্রতি তার বক্তব্যের খণ্ডিত বা বিকৃত অনুবাদ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, যা ভিসা বাতিলের পেছনের প্রভাবক হতে পারে।
শায়খ আহমাদুল্লাহ আরও উল্লেখ করেছেন, কোনো অভিযোগের আগে তথ্য যাচাই-বাছাই এবং ন্যায্যতা থাকা উচিত। কোনো ধর্ম, জাতি বা গোষ্ঠীর প্রতি আমাদের ব্যক্তিগত বিদ্বেষ নেই। বরং বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি অন্যায় আচরণের বিরোধিতা করি।
এর আগে, গত জানুয়ারি মাসে ইসলামোফোবিক কনটেন্ট তৈরির অভিযোগে ইসরায়েলি ইনফ্লুয়েন্সার সামি ইয়াহুদের ভিসা বাতিল করেছিল অস্ট্রেলিয়া, যা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল। শায়খ আহমাদুল্লাহ মনে করছেন, তার ভিসা বাতিলও এমন ধরনের আন্তর্জাতিক ও রাজনৈতিক চাপের ফলাফল হতে পারে।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।