বাংলাদেশ


আমি বাঁচতে চাই


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:০৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার

আমি বাঁচতে চাই

ছবি: দূরবীন নিউজ


জামালপুরের ইসলামপুর উপজেলার ১২ নং চরগোয়ালিনী ইউনিয়নের হরিণ ধরা পুরানপাড়া গ্রামের মোঃ সুজন মিয়া দুই বছরের বেশি সময় ধরে পেটের ভিতরে কলিজার মধ্যে পাথরের সমস্যায় ভুগছেন। অর্থের অভাবে এখনো তিনি চিকিৎসা বা অপারেশন করাতে পারছেন না।

 

স্থানীয়রা জানিয়েছেন, সুজন মিয়াকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। ঢাকার চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, সুজন মিয়ার পেটের জটিল সমস্যার জন্য বিদেশে উন্নত চিকিৎসা নেওয়া প্রয়োজন, যা করতে প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকা খরচ হবে।

 

সুজন মিয়া জানান, আমি বাঁচতে চাই। আমার স্ত্রী ও এক ছেলে-মেয়ে আছে। আগের মতো স্বাভাবিক জীবন যাপন করতে চাই। সরকার বা সমাজের বিত্তবানরা যদি সাহায্য করেন, তাহলে আমার চিকিৎসা সম্ভব।

 

তার স্ত্রী খালেদা বলেন, স্বামীর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। এখন তিনি ঠিকমতো কথা বলতেও পারছেন না। চিকিৎসকরা বলেছেন, বিদেশে উন্নত চিকিৎসা করলে তিনি সুস্থ হতে পারবেন।

 

সুজন মিয়ার পরিবার বর্তমানে সম্পূর্ণ অসহায়। স্থানীয়রা বলছেন, পরিবারের সামর্থ্য একেবারেই নেই। তাই তারা মানবিক সাহায্য ও সামাজিক সহমর্মিতার আহ্বান জানিয়েছেন।

 

স্থানীয়রা আশা করছেন, সরকার, বিত্তবান ব্যক্তি বা সামাজিক প্রতিষ্ঠানগুলো এগিয়ে এসে সুজন মিয়ার জীবন রক্ষা করবে।


সম্পর্কিত

বাংলাদেশজামালপুর

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ট্যাক্স ফাঁকির অভিযোগে ‘ঘরের বাজার’কে ৭.৮৭ লাখ টাকা জরিমানা

আয়কর সংক্রান্ত অনিয়মের অভিযোগে দেশের পরিচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ঘরের বাজার’-কে ৭ লাখ ৮৭ হাজার ৫১৪ টাকা জরিমানা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সময়ে প্রতিষ্ঠানটির কিছু পণ্যের মান ও বিপণন পদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভোক্তাদের একাংশ বিভিন্ন অভিযোগ তুলেছেন।

বিএসটিআই পরীক্ষায় হায়ারের ২ টনের এসিতে কম কুলিং ক্ষমতার অভিযোগ

রাজধানীর গুলশানে পরিচালিত বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এক অভিযানে অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে জব্দ করা দুটি ২ টনের এয়ার কন্ডিশনার (এসি) পরীক্ষার পর ঘোষিত কুলিং ক্ষমতার সঙ্গে প্রকৃত সক্ষমতার অমিল পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই বেকিং পাউডার, আইসিং সুগার ও কাস্টার্ড পাউডার বিক্রির অভিযোগে দেশের অন্যতম রিটেইল সুপারস্টোর চেইন আগোরা লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় জাদুঘরে প্রদর্শিত মেসির স্বাক্ষরিত জার্সি, ভিড় করছেন ফুটবলপ্রেমীরা

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একটি জার্সি এখন প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে। বিরল এই স্মারকটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত দর্শনার্থী। বিশেষ করে মেসি-ভক্ত ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে জার্সিটি ঘিরে ব্যাপক আগ্রহ দেখা গেছে।