
দূরবীন ডেস্ক


২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সরকারের পতনের দুই বছর পর বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে। মঙ্গলবার ভোর সাড়ে চারটায় ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ডিবি প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, শিরীন শারমিন চৌধুরীর নাম রয়েছে ঢাকা ও রংপুরে জুলাইয়ের একাধিক হত্যা মামলায়। এদের মধ্যে লালবাগ থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যার মামলাতেও গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেওয়ার প্রস্তুতি চলছে, তিনি জানান।
জুলাই গণঅভ্যুত্থানে সরকার পতনের ২৭ দিন পর স্পিকার পদ থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন। এরপর প্রায় দেড় বছর তাকে প্রকাশ্যে দেখা যায়নি। এই সময় তিনি সেনানিবাসে আশ্রয় নেন এবং পরে বিভিন্ন স্থানে ‘আত্মগোপনে’ ছিলেন। আইএসপিআরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৮ অগাস্ট ছয় শতাধিক রাজনৈতিক ও সরকারি ব্যক্তিকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল, যাতে জীবনহানি বা আইনবহির্ভূত ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়।
তৎকালীন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দেওয়া তথ্য অনুযায়ী, গণঅভ্যুত্থানের দিন শিরীন শারমিন, ডেপুটি স্পিকার শামসুল হক টুকুসহ প্রায় ১২ জন জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে অবস্থান করছিলেন। পরিস্থিতি শান্ত হলে সেনাবাহিনী তাদের উদ্ধার করে সেনানিবাসে নিয়ে যায়।
আইএসপিআর প্রকাশিত তালিকায় শিরীন শারমিন চৌধুরীর নাম থাকায় নিশ্চিত হওয়া যায়, সরকারের পতনের পর তিনি সপরিবারে সেনানিবাসে ছিলেন। এরপর তিনি দেশে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন এবং মঙ্গলবার ভোরে ধানমন্ডি থেকে গ্রেফতার হন।
ডিবি জানায়, শিরীন শারমিনের নাম অন্তত ছয়টি মামলায় আসামি হিসেবে আছে। এর মধ্যে রংপুরে শ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলা এবং ঢাকার লালবাগ থানার হত্যার মামলাগুলো উল্লেখযোগ্য। অভিযোগে বলা হয়, গণঅভ্যুত্থানের সময় পুলিশ ও অজ্ঞাতনামা ব্যক্তিরা আন্দোলনকারীদের ওপর আগ্নেয়াস্ত্র ব্যবহার করে।
শিরীন শারমিন চৌধুরীর গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
শিরীন শারমিন চৌধুরী ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রবেশ করেন। পরবর্তীতে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসেবে নির্বাচিত হন। ২০২৪ সালের অগাস্টে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়া পর্যন্ত তিনি টানা তিন মেয়াদ স্পিকারের দায়িত্বে ছিলেন।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।