বাংলাদেশ


শেরপুর-৩ আসনে অনিয়মের অভিযোগে ভোট বর্জন জামায়াত প্রার্থীর


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:০৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

শেরপুর-৩ আসনে অনিয়মের অভিযোগে ভোট বর্জন জামায়াত প্রার্থীর

ছবি: দূরবীন নিউজ


শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোটগ্রহণ চলাকালে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

 

শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন অনিয়ম ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রার্থী এ সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিকেল ৩টায় সংবাদ সম্মেলন আয়োজন করা হবে।

 

শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এখানে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের জন্য ১২৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ২৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

এদিকে, ভোটগ্রহণের প্রথম কয়েক ঘণ্টায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।


সম্পর্কিত

বাংলাদেশশেরপুরভোট বর্জনজামায়াতে ইসলাম

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

তরুণদের ক্যারিয়ার গঠনে মেন্টরিংয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন রফিকুল ইসলাম মাহিম

নিজের পেশাগত ব্যস্ততার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে তরুণ ও বেকার যুবকদের ক্যারিয়ার গঠন এবং মানসিক সহায়তায় কাজ করে যাচ্ছেন তরুণ উদ্যোক্তা ও মেন্টর রফিকুল ইসলাম মাহিম। ‘নিজে যতটুকু জানি, ততটুকু দিয়েই অন্যের উপকার করা উচিত’ এই বিশ্বাসকে ধারণ করে দীর্ঘদিন ধরে তরুণদের জন্য গাইডলাইন, কাউন্সেলিং ও মেন্টরিং সেবা দিয়ে আসছেন ‘জব ইনফরমেশন বিডি’ (Job Information BD)-এর ব্যবস্থাপনা পরিচালক।

বিদেশে তিন কোম্পানি গঠনের অভিযোগ, এক বছরেও এগোয়নি জহিরুলের অর্থপাচার অনুসন্ধান

সিঙ্গাপুর ও দুবাইয়ে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ছাড়াই অন্তত তিনটি কোম্পানি প্রতিষ্ঠার অভিযোগে স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম ও তার ভাই মাঝহারুল ইসলামের বিরুদ্ধে প্রায় এক বছর আগে অনুসন্ধান শুরু করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে অনুসন্ধান শুরুর এক বছর পার হলেও মামলার তদন্তে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

ট্যাক্স ফাঁকির অভিযোগে ‘ঘরের বাজার’কে ৭.৮৭ লাখ টাকা জরিমানা

আয়কর সংক্রান্ত অনিয়মের অভিযোগে দেশের পরিচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ঘরের বাজার’-কে ৭ লাখ ৮৭ হাজার ৫১৪ টাকা জরিমানা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সময়ে প্রতিষ্ঠানটির কিছু পণ্যের মান ও বিপণন পদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভোক্তাদের একাংশ বিভিন্ন অভিযোগ তুলেছেন।

বিএসটিআই পরীক্ষায় হায়ারের ২ টনের এসিতে কম কুলিং ক্ষমতার অভিযোগ

রাজধানীর গুলশানে পরিচালিত বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এক অভিযানে অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে জব্দ করা দুটি ২ টনের এয়ার কন্ডিশনার (এসি) পরীক্ষার পর ঘোষিত কুলিং ক্ষমতার সঙ্গে প্রকৃত সক্ষমতার অমিল পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।