
জেলা প্রতিনিধি


আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সারাদেশের মতো নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ৪ নম্বর বড়খাপন ইউনিয়নেও বইছে নির্বাচনী আমেজ। সম্ভাব্য প্রার্থীদের ঘিরে চলছে আলোচনা, হিসাব-নিকাশ ও জনমত যাচাই।
এমন প্রেক্ষাপটে ইউনিয়নজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন স্বেচ্ছাসেবক দলের সদস্য কেফায়েত হোসেন কাঞ্চন। সামাজিক কর্মকাণ্ড, মানবিক সহায়তা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে তিনি ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন বলে স্থানীয়দের অভিমত।
জানা গেছে, দীর্ঘদিন ধরে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন কাঞ্চন। বন্যা, দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তার দ্রুত উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে মানুষের আস্থা অর্জন করেছেন তিনি।
গত রমজানে তার উদ্যোগে আয়োজিত বৃহৎ ইফতার মাহফিলটি শুধু ধর্মীয় আয়োজনেই সীমাবদ্ধ ছিল না; বরং তা সামাজিক সম্প্রীতি ও ঐক্যের এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হয়েছে।
স্থানীয়দের মতে, বড়খাপন ইউনিয়নের বর্তমান প্রেক্ষাপটে একজন সৎ, শিক্ষিত, মানবিক ও জনবান্ধব নেতৃত্বের প্রয়োজন রয়েছে। সেই জায়গা থেকেই কেফায়েত হোসেন কাঞ্চনের নাম জোরালোভাবে সামনে আসছে।
রাজনীতিতে ছাত্রনেতা হিসেবে পথচলা শুরু করে বর্তমানে তিনি একজন দায়িত্বশীল যুবনেতা হিসেবে পরিচিত। তার নেতৃত্বে রয়েছে শৃঙ্খলা, ধৈর্য ও মানুষের প্রতি গভীর দায়বদ্ধতা এমনটাই বলছেন এলাকাবাসী।
স্থানীয়দের ভাষ্য, তিনি নিরহংকারী এবং সব শ্রেণি-পেশা ও সম্প্রদায়ের মানুষের কাছে সমানভাবে গ্রহণযোগ্য। নির্বাচিত হলে ইউনিয়নে শান্তি, সহনশীলতা ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা আশাবাদী।
এ বিষয়ে কেফায়েত হোসেন কাঞ্চন বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে বড়খাপন ইউনিয়নকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও মানবিক এলাকায় রূপান্তর করবো, ইনশাআল্লাহ।”
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।