

Robi Axiata Limited-এর মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির আওতায় রবি এলিট গ্রাহক ও কর্মীরা ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও দুবাইসহ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে দ্রুততর চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি বিশেষ ছাড়ের সুবিধা পাবেন।
উদ্যোক্তারা জানান, এই সহযোগিতার মূল লক্ষ্য হলো বিদেশে চিকিৎসা নেওয়ার পুরো প্রক্রিয়াকে আরও সহজ, নির্ভরযোগ্য ও ঝামেলামুক্ত করা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির পক্ষ থেকে ম্যানিক লাল দাস, ডিরেক্টর (কাস্টমার ভ্যালু সলিউশনস); মো. সানজিদ হোসেন, অ্যাসোসিয়েট ডিরেক্টর (কমার্শিয়াল পার্টনারশিপ); সাব্বির আহমেদ, সিনিয়র জেনারেল ম্যানেজার (লয়্যালটি অ্যান্ড পার্টনারশিপ) এবং তানভীর আলম চৌধুরী, জেনারেল ম্যানেজার (লয়্যালটি পার্টনারশিপস) উপস্থিত ছিলেন।
অন্যদিকে চিকিৎসা ইন্টারন্যাশনালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান পরিচালন কর্মকর্তা মুনতাসির মাহমুদ এবং ব্যবসা উন্নয়ন কর্মকর্তা বাদশা মোড়ল।
অনুষ্ঠানে মুনতাসির মাহমুদ বলেন, চিকিৎসাসেবা কোনো ভৌগোলিক সীমার মধ্যে আবদ্ধ নয়। এই উদ্যোগের মাধ্যমে রবি এলিট গ্রাহকরা দেশের বাইরে সহজে চিকিৎসা গ্রহণের সুযোগ পাবেন এবং আন্তর্জাতিক চিকিৎসা যাত্রায় একটি নির্ভরযোগ্য সহযোগী পাবে।
তানভীর আলম চৌধুরী বলেন, রবি সবসময় গ্রাহকদের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। দেশের বাইরে উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত করাও সেই অঙ্গীকারের অংশ।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই চুক্তি বাংলাদেশে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।