

খুলনার পাইকগাছায় তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ অফিসে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
আটক যুবকের নাম দেবজ্যোতি চক্রবর্তী। শনিবার বিকেল ৩টার দিকে তিনি মুঠোফোনে পাইকগাছা জোনাল বিদ্যুৎ অফিসের ডিজিএম রঞ্জন কুমার সরকারকে ফোন করে অফিসে বোমা হামলার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রচণ্ড গরমের মধ্যে পাইকগাছায় ঘন ঘন লোডশেডিং মারাত্মক আকার ধারণ করায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। চলমান এসএসসি পরীক্ষার সময় বিদ্যুতের এমন অনিয়মিত সরবরাহে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছে। এ পরিস্থিতিতে ক্ষোভ থেকে ওই যুবক এমন হুমকি দেন বলে জানা যায়।
অভিযোগ পাওয়ার পর শনিবার রাত ৯টার দিকে পৌরসভার বাজার এলাকা থেকে দেবজ্যোতিকে আটক করে পুলিশ। পরদিন রোববার (২৬ এপ্রিল) সকালে তিনি ভুল স্বীকার করে ক্ষমা চান এবং মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।
পাইকগাছা জোনাল অফিসের ডিজিএম রঞ্জন কুমার সরকার বলেন, “২৪ ঘণ্টায় এ এলাকায় ১৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের প্রয়োজন হলেও বরাদ্দ রয়েছে মাত্র ৩ মেগাওয়াট। প্রতি ৬ ঘণ্টা পরপর ১ মেগাওয়াট করে দেওয়া হচ্ছে। এর বাইরে আমাদের কিছুই করার নেই।”
তিনি আরও বলেন, “মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে থানায় জানানো হলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়।”
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, হুমকিদাতা দেবজ্যোতিকে আটক করা হয়েছিল। তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে মুচলেকা দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় পাইকগাছা পল্লী বিদ্যুৎ অফিস থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।