
দূরবীন ডেস্ক


দেশের জনপ্রিয় ই-কমার্স ও নিরাপদ খাদ্যভিত্তিক প্রতিষ্ঠান ঘরেরবাজারের উদ্যোক্তারা নতুন লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড ‘তাবায়া’ চালু করেছেন।
শালীনতা, নান্দনিকতা ও আধুনিক রুচির সমন্বয়ে গড়ে ওঠা এই ব্র্যান্ডটি মূলত মডেস্ট ফ্যাশনকে আরও প্রিমিয়াম ও গ্রহণযোগ্যভাবে উপস্থাপনের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে।
দেশের বৃহৎ জনগোষ্ঠী মুসলিম হওয়ায় ইসলামি সংস্কৃতি, আরব ও মধ্যপ্রাচ্যের পোশাকধারার প্রতি মানুষের আগ্রহ দীর্ঘদিনের। সেই চাহিদাকে কেন্দ্র করেই ‘তাবায়া’ এমন একটি ফ্যাশন লাইন তৈরি করেছে যেখানে শালীনতা, আরাম, ব্যবহারিকতা ও আধুনিক নান্দনিকতাকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে।
ব্র্যান্ডটিতে দেশীয় ঐতিহ্যবাহী পাঞ্জাবির পাশাপাশি প্রিমিয়াম কাপড়ে তৈরি তোব, কাবলি পাঞ্জাবি, আবায়া এবং অন্যান্য শালীন পোশাক অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিটি পোশাক পেশাদার ডিজাইনারদের তত্ত্বাবধানে এবং দক্ষ কারিগরদের হাতে তৈরি করা হচ্ছে, যাতে আন্তর্জাতিক মানের ফিনিশিং নিশ্চিত করা যায়।
আধুনিক কাট, মিনিমাল ডিজাইন এবং উন্নত ফ্যাব্রিক ব্যবহারের মাধ্যমে দেশীয় ফ্যাশন বাজারে একটি স্বতন্ত্র অবস্থান তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে ‘তাবায়া’। অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই দেশের বিভিন্ন অঞ্চলে এসব পণ্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
এ বিষয়ে ‘তাবায়া’র প্রতিষ্ঠাতা এবং ঘরেরবাজারের ব্যবস্থাপনা পরিচালক জামশেদ মজুমদার বলেন, “আমরা দীর্ঘদিন ধরে মডেস্ট ফ্যাশন নিয়ে কাজ করার পরিকল্পনা করছিলাম। প্রায় এক বছর ধরে ডিজাইন, ফেব্রিক, ফিট ও উপকরণ নিয়ে কাজ করার পর এবার কোরবানির ঈদকে সামনে রেখে ‘তাবায়া’ আনুষ্ঠানিকভাবে চালু করেছি।”
তিনি আরও বলেন, ‘তাবায়া’ কেবল একটি পোশাক ব্র্যান্ড নয়, বরং শালীনতা, সংস্কৃতি, আস্থা এবং মানসম্পন্ন লাইফস্টাইলকে একসঙ্গে উপস্থাপনের একটি উদ্যোগ।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।