

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে বিউটি ও লাইফস্টাইল রিটেইল চেইন সুন্দরা। ঈদ পর্যন্ত চলা এ আয়োজনে কসমেটিকস, পারফিউম, লাইফস্টাইল পণ্য ও খেলনায় থাকছে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড়।
ঈদের প্রস্তুতি ও উৎসবের সাজকে কেন্দ্র করে সুন্দরা নিয়ে এসেছে তাদের নিজস্ব ব্র্যান্ডের প্রিমিয়াম মেকআপ ব্রাশ ও স্পঞ্জ লাইন ‘সুন্দরা কালেকশন’। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের জন্য আন্তর্জাতিক মানের বিভিন্ন পণ্য সাশ্রয়ী মূল্যে তুলে ধরাই এ আয়োজনের লক্ষ্য।
সুন্দরা বিউটিতে পাওয়া যাচ্ছে ক্যারোলিনা হেরেরা, আক্কুয়া দি পারমা, জ্যাঁ পল গলতিয়ে, ভিক্টর অ্যান্ড রলফ, ম্যাক, টনি মলি ও ইয়্যাঙ্কি ক্যান্ডলের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য।
অন্যদিকে শিশুদের জন্য সুন্দরা টয়েজে রয়েছে লেগো, বার্বি ও হট হুইলসসহ জনপ্রিয় বিভিন্ন খেলনা।
সুন্দরার রিটেইল মার্কেটিং লিড মুনাওয়ার চৌধুরী বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগের পাশাপাশি ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। আমরা চেয়েছি এই বিশেষ সময়ে গ্রাহকরা যেন সেরা ব্র্যান্ডের পণ্যগুলো সাশ্রয়ী মূল্যে কেনাকাটা করে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে পারেন।”
বনানী, গুলশান, ধানমন্ডি ও যমুনা ফিউচার পার্কে অবস্থিত আউটলেটের পাশাপাশি প্রতিষ্ঠানটির অনলাইন প্ল্যাটফর্মেও এ অফার পাওয়া যাচ্ছে।
ঈদের আমেজ আরও প্রাণবন্ত করে তুলতে আউটলেটগুলোতে রাখা হয়েছে বিশেষ সজ্জা ও লাইভ প্রোডাক্ট ডেমোনস্ট্রেশনের ব্যবস্থা।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।