

Tyloxফ্লোর ক্লিনার।
বাজার সংশ্লিষ্টরা জানান, দেশের বিভিন্ন সুপারশপ, ডিপার্টমেন্টাল স্টোর ও খুচরা বাজারে টাইলক্স ফ্লোর ক্লিনারের বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে। কার্যকর জীবাণুনাশক ক্ষমতা, দীর্ঘস্থায়ী সুগন্ধ এবং মানসম্মত পরিষ্কার-পরিচ্ছন্নতার কারণে ক্রেতাদের মধ্যে পণ্যটির চাহিদা বাড়ছে।
ক্রেতাদের মতে, কুরবানির সময় ঘরের মেঝে, রান্নাঘর, বারান্দা ও পশু জবাইয়ের স্থান পরিষ্কার রাখতে ফ্লোর ক্লিনারের ব্যবহার বৃদ্ধি পায়। দ্রুত পরিষ্কার করার সক্ষমতা এবং দীর্ঘসময় সতেজ পরিবেশ বজায় রাখার কারণে টাইলক্স জনপ্রিয়তা পেয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা আম্বিয়া সুলতানা বলেন, “কুরবানির সময় ঘর পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ। টাইলক্স ব্যবহার করলে মেঝে সহজেই পরিষ্কার হয় এবং দুর্গন্ধ থাকে না। তাই ঈদের আগেই কয়েক বোতল কিনে রেখেছি।”
Remark HB Limitedজানায়, আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের ফর্মুলেশন ব্যবহার করে টাইলক্স ফ্লোর ক্লিনার উৎপাদন করা হয়। প্রতিষ্ঠানটির নিজস্ব কারখানা ও ল্যাবরেটরিতে প্রতিটি পণ্যের গুণগত মান নিশ্চিত করা হয়।
টাইলক্স ব্র্যান্ডের চিফ বিজনেস অফিসার ওসমান গণি বলেন, “গ্রাহকদের স্বাস্থ্যসম্মত পরিচ্ছন্নতার চাহিদাকে গুরুত্ব দিয়ে পণ্যের মান বজায় রাখা হচ্ছে। কুরবানির ঈদ উপলক্ষে বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে।”
মডার্ন ট্রেড সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, গত বছরের তুলনায় এবার টাইলক্স ফ্লোর ক্লিনারের বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অনেক সুপারশপে এটি দ্রুত বিক্রিত হোম কেয়ার পণ্যের তালিকায় স্থান পেয়েছে।
স্বাস্থ্যসচেতন ব্যক্তিদের মতে, কুরবানির সময় পরিচ্ছন্নতা বজায় রাখা জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। এ কারণে কার্যকর ফ্লোর ক্লিনার ব্যবহারে মানুষের সচেতনতা বাড়ছে।
রিমার্ক এইচবি লিমিটেড বর্তমানে দেশের অন্যতম বৃহৎ এফএমসিজি প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানটি দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিভিন্ন হোম কেয়ার, স্কিন কেয়ার, পার্সোনাল কেয়ার ও কসমেটিকস পণ্য বাজারজাত করছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।