

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহ উদ্দীন আম্মারের একটি ফেসবুক মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি এক নারীর পোস্টে অশোভন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, যা পরে ভাইরাল হয়ে পড়ে।
ঘটনার সূত্রপাত হয় উম্মে সালমা নামের এক শিক্ষার্থীর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। ওই পোস্টে তিনি এক পাকিস্তানি শিক্ষার্থীর সঙ্গে ছবি প্রকাশ করে ‘বাংলাদেশ ও পাকিস্তান’ এবং দুই বিশ্ববিদ্যালয়ের সম্পর্কের কথা উল্লেখ করেন। পোস্টটির মন্তব্যঘরে সালাহ উদ্দীন আম্মার লেখেন, “নিয়ে আসেন আমার জন্য”। এরপর মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
সমালোচকদের অনেকে মন্তব্যটিকে নারীর প্রতি অসম্মানজনক ও অশোভন আচরণ হিসেবে উল্লেখ করেছেন। বিষয়টি নিয়ে আলোচনা বাড়তে থাকলে সালাহ উদ্দীন আম্মার পরে মন্তব্যটি মুছে দেন। তবে এর স্ক্রিনশট ইতোমধ্যে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও প্রতিক্রিয়া জানিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একাংশের নেতারা এটিকে অনৈতিক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ বলে মন্তব্য করেছেন। পাশাপাশি তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সূত্রে জানা গেছে, বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, উপাচার্য বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সালাহ উদ্দীন আম্মারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।