বাংলাদেশ


অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৬ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার

অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই বেকিং পাউডার, আইসিং সুগার ও কাস্টার্ড পাউডার বিক্রির অভিযোগে দেশের অন্যতম রিটেইল সুপারস্টোর চেইন আগোরা লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

সোমবার (৬ জুলাই) রাজধানীর মগবাজারে আগোরা লিমিটেডের একটি আউটলেটে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়। বিএসটিআই সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার তদারকি ও মান নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে দেখা যায়, বিএসটিআইয়ের প্রয়োজনীয় অনুমোদন ছাড়া বেকিং পাউডার, আইসিং সুগার ও কাস্টার্ড পাউডার বিক্রি করা হচ্ছিল। এ অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইন অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

 

রাজধানীর মগবাজার এলাকার সেলিনা পারভীন সড়কে পরিচালিত এ মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের উপপরিচালক (সিএম) এস এম আবু সাঈদ, উপপরিচালক (মেট্রোলজি) মো. মিজানুর রহমান এবং সহকারী পরিচালক (সিএম) মোহাম্মদ মাজহারুল ইসলাম।

 

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. আশিকুজ্জামান, সিকান্দার মাহমুদ এবং এস এম মাহফুজার রহমান। বিএসটিআই জানিয়েছে, বাজারে মানসম্মত ও অনুমোদিত পণ্য নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।


সম্পর্কিত

আগোরাবিএসটিআই

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ট্যাক্স ফাঁকির অভিযোগে ‘ঘরের বাজার’কে ৭.৮৭ লাখ টাকা জরিমানা

আয়কর সংক্রান্ত অনিয়মের অভিযোগে দেশের পরিচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ঘরের বাজার’-কে ৭ লাখ ৮৭ হাজার ৫১৪ টাকা জরিমানা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সময়ে প্রতিষ্ঠানটির কিছু পণ্যের মান ও বিপণন পদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভোক্তাদের একাংশ বিভিন্ন অভিযোগ তুলেছেন।

বিএসটিআই পরীক্ষায় হায়ারের ২ টনের এসিতে কম কুলিং ক্ষমতার অভিযোগ

রাজধানীর গুলশানে পরিচালিত বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এক অভিযানে অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে জব্দ করা দুটি ২ টনের এয়ার কন্ডিশনার (এসি) পরীক্ষার পর ঘোষিত কুলিং ক্ষমতার সঙ্গে প্রকৃত সক্ষমতার অমিল পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

জাতীয় জাদুঘরে প্রদর্শিত মেসির স্বাক্ষরিত জার্সি, ভিড় করছেন ফুটবলপ্রেমীরা

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একটি জার্সি এখন প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে। বিরল এই স্মারকটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত দর্শনার্থী। বিশেষ করে মেসি-ভক্ত ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে জার্সিটি ঘিরে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

স্বপ্নর লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী

দেশের অন্যতম রিটেইল চেইন শপ স্বপ্ন সৃজনশীল ও ব্যতিক্রমধর্মী আলোকচিত্রের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাসিবুর রহমান তালহাকে ১০ হাজার টাকা সমমূল্যের গিফট প্রদান করেছে।