

আয়কর সংক্রান্ত অনিয়মের অভিযোগে দেশের পরিচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ঘরের বাজার’-কে ৭ লাখ ৮৭ হাজার ৫১৪ টাকা জরিমানা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সময়ে প্রতিষ্ঠানটির কিছু পণ্যের মান ও বিপণন পদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভোক্তাদের একাংশ বিভিন্ন অভিযোগ তুলেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে আয়কর সংক্রান্ত গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রচলিত আয়কর আইনের ১৪৭ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয় এনবিআর।
কর-সংক্রান্ত এ পদক্ষেপের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘরের বাজারের বিভিন্ন পণ্যের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন কয়েকজন ভোক্তা। অভিযোগকারীদের দাবি, প্রতিষ্ঠানটি বিভিন্ন পণ্য ‘অর্গানিক’, ‘খাঁটি’ ও ‘প্রাকৃতিক’ হিসেবে প্রচার করলেও বাস্তবে সেসব পণ্যের মান নিয়ে তাদের প্রশ্ন রয়েছে।
ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত পোস্টে কয়েকজন ক্রেতা সরবরাহ করা মসলার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একজন প্রবাসী ভোক্তা দাবি করেছেন, ঘরের বাজার থেকে প্রিমিয়াম মূল্যে কেনা ‘এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল’ ব্যবহারের পর এর মান নিয়ে তার সন্দেহ তৈরি হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
কর ফাঁকির অভিযোগ এবং ভোক্তাদের উত্থাপিত অভিযোগ সম্পর্কে জানতে ঘরের বাজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজমুস সাকিবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি। পরে খুদে বার্তায় তিনি জানান, এ বিষয়ে বক্তব্য জানতে প্রতিষ্ঠানের লিগ্যাল টিমের সঙ্গে অফিসিয়াল ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করতে হবে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জামশেদ মজুমদারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ই-কমার্স ও অর্থনৈতিক খাতসংশ্লিষ্টদের মতে, ভোক্তাদের আস্থা ধরে রাখতে কর আইন যথাযথভাবে অনুসরণ, পণ্যের মান নিশ্চিত করা, বিজ্ঞাপনে সঠিক তথ্য উপস্থাপন এবং ভোক্তা অভিযোগের স্বচ্ছ তদন্ত ও দ্রুত নিষ্পত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।