দ্য সিটি ব্যাংক পিএলসি’তে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। কাস্টমার এক্সপেরিয়েন্স ডিপার্টমেন্টের এ নিয়োগে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।

পদটিতে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। এ নিয়োগে বয়সসীমা নির্ধারণ করা হয়নি।

চাকরির বিস্তারিত

  • প্রতিষ্ঠান: দ্য সিটি ব্যাংক পিএলসি
  • বিভাগ: কাস্টমার এক্সপেরিয়েন্স
  • পদ: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টু ম্যানেজার
  • পদসংখ্যা: নির্ধারিত নয়
  • চাকরির ধরন: ফুলটাইম
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান
  • অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
  • বয়সসীমা: নির্ধারিত নয়
  • বেতন: আলোচনা সাপেক্ষে
  • কর্মস্থল: ঢাকা
  • আবেদন শুরু: ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ৪ অক্টোবর ২০২৬
  • আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ তথ্য ও আবেদন প্রক্রিয়ার জন্য সিটি ব্যাংকের অফিসিয়াল ক্যারিয়ার পেজ দেখুন। সিটি ব্যাংক নিজস্ব ক্যারিয়ার প্ল্যাটফর্মে অনলাইন আবেদনের সুযোগ দেয়।

citytouch 728-X-90