ছুটিতে অবকাশযাপন কিংবা অবসর বিনোদন—প্রতিটি মুহূর্তকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে হাতের নাগালেই খোলা আছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন। ছুটির দিনে নিজের ও প্রিয়জনের প্রয়োজন মেটাতে পানীয়, স্ন্যাকস, ব্যক্তিগত পরিচর্যার পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে স্বপ্নের আউটলেটগুলোতে। পাশাপাশি বিভিন্ন পণ্যে থাকছে আকর্ষণীয় ছাড়।

গরমে প্রশান্তি পেতে মিনারেল ওয়াটার, কোল্ড ড্রিংকস, ফলের জুস ও লাবাংয়ের পাশাপাশি অবসর সময়ের সঙ্গী হিসেবে পাওয়া যাচ্ছে চকলেট ও বিস্কুট। ব্যক্তিগত পরিচর্যার জন্য রয়েছে ক্রিম, লোশনসহ প্রয়োজনীয় বিভিন্ন পণ্য। পরিবারের দৈনন্দিন চাহিদা পূরণে চাল, ডাল, তেল, আটা, দুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যও মিলছে স্বপ্নের আউটলেটগুলোতে। এসব নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যেও নির্বাচিত পণ্যে থাকছে বিশেষ মূল্যছাড়।

দূরে কোথাও ঘুরতে যাওয়া, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো কিংবা ঘরে বসে অবসর উপভোগ—সব ক্ষেত্রেই প্রয়োজনীয় পণ্য সহজে কেনাকাটার সুযোগ করে দিচ্ছে স্বপ্ন। এক জায়গায় বিভিন্ন ধরনের পণ্য পাওয়ার সুবিধা ছুটির প্রস্তুতিকে করে তুলছে আরও সহজ ও সময়সাশ্রয়ী।

‘ছুটিতে অবকাশে, অবসর বিনোদনে—আপনার এবং প্রিয়জনের প্রয়োজনে, হাতের নাগালেই খোলা আছে স্বপ্ন’—এই বার্তাকে সামনে রেখে ক্রেতাদের দৈনন্দিন কেনাকাটায় স্বাচ্ছন্দ্য ও সাশ্রয় নিশ্চিত করতে কাজ করছে প্রতিষ্ঠানটি।