দেশের ই-কমার্স খাতে গ্রাহকসেবার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে রাজধানীর মিরপুর ইসিবি চত্বরে ২১ হাজার বর্গফুট আয়তনের ইলেকট্রনিক্স এক্সপেরিয়েন্স জোন উদ্বোধন করেছে ইলেকট্রনিক্স বাংলাদেশ। গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে এই এক্সপেরিয়েন্স জোনের উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, এটি বাংলাদেশের বৃহত্তম ইলেকট্রনিক্স এক্সপেরিয়েন্স জোন।
ভোক্তা ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, স্মার্টফোন ও সংশ্লিষ্ট অ্যাকসেসরিজ নিয়ে কাজ করা ইলেকট্রনিক্স বাংলাদেশ তাদের অনলাইন প্ল্যাটফর্মের সুবিধার সঙ্গে সরাসরি পণ্য দেখার ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ যুক্ত করেছে এই উদ্যোগের মাধ্যমে। এখানে গ্রাহকেরা বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের পণ্য সরাসরি দেখতে, ব্যবহারিক অভিজ্ঞতা নিতে এবং পণ্যের বৈশিষ্ট্য তুলনা করে নিজেদের প্রয়োজন অনুযায়ী কেনাকাটার সিদ্ধান্ত নিতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মি. জাংমিন জাং; স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিক্স বিভাগের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর; ফেয়ার গ্রুপের চেয়ারম্যান মি. রুহুল আলম আল মাহবুব; ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মেসবাহ উদ্দিন; হায়ার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মি. জিং ফ্যান; হায়ার বাংলাদেশের সেলস অপারেশনস ডিরেক্টর মি. আশরাফুল আলম; টিসিএল বাই ডিএক্স হাই-টেক ইন্ডাস্ট্রিজের চিফ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সাপ্লাই চেইন অফিসার ইঞ্জিনিয়ার মো. আরিফুর রহমান; ট্রান্সকম ইলেকট্রনিক্সের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. শহীদুল ইসলাম; র্যাংকন ইলেকট্রনিক্সের চিফ অপারেটিং অফিসার (সিওও) মি. সামির মুহাম্মদ সালেহ; ইলেকট্রনিক্স বাংলাদেশের চেয়ারম্যান মিস তানিয়া হাওলাদারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।
অনলাইন কেনাকাটা ও প্রচলিত খুচরা বিক্রয়ব্যবস্থার মধ্যে সমন্বয় তৈরি করাই এই এক্সপেরিয়েন্স জোনের অন্যতম উদ্দেশ্য। এখানে গ্রাহকেরা প্রশিক্ষিত বিক্রয়কর্মীদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও ব্যক্তিগত সহায়তা নিতে পারবেন। পণ্য সম্পর্কে বিস্তারিত জেনে এবং বিভিন্ন মডেলের বৈশিষ্ট্য তুলনা করে পরবর্তী সময়ে ইলেকট্রনিক্স বাংলাদেশের ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন তাঁরা।
গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ, নির্ভরযোগ্য ও স্বাচ্ছন্দ্যময় করতে আকর্ষণীয় অফার, দ্রুত ডেলিভারি, আসল পণ্যের নিশ্চয়তা এবং সংশ্লিষ্ট ব্র্যান্ডের অফিসিয়াল ওয়ারেন্টি সুবিধার ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি, এক্সপেরিয়েন্স জোনটিতে পর্যাপ্ত পার্কিং সুবিধা এবং নিচতলায় ফুড কোর্ট থাকায় পরিবারসহ আগত দর্শনার্থীদের জন্যও বাড়তি সুবিধা তৈরি হয়েছে।
ইলেকট্রনিক্স বাংলাদেশে স্যামসাং, এলজি, সনি, হিটাচি, শার্প, হায়ার, হাইসেন্স, গ্রি, মিডিয়া, শাওমি, টিসিএল ও তোশিবার মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পাওয়া যায়। স্মার্টফোন বিভাগে রয়েছে স্যামসাং, শাওমি, অনার, ভিভো, ইনফিনিক্স ও টেকনো। অন্যদিকে, ছোট গৃহস্থালি বিভাগে রয়েছে প্যানাসনিক, শার্প, স্যামসাং, পিওরিট, কেন্ট, কনিয়ন, ফিলিপস, মিয়াকো ও ইউনিম্যাক্স। এই বিস্তৃত পণ্যসম্ভারের মাধ্যমে গ্রাহকেরা একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকেই বিভিন্ন ব্র্যান্ডের পণ্য ও প্রযুক্তি সম্পর্কে জানার এবং পছন্দের পণ্য বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন।
নতুন এই এক্সপেরিয়েন্স জোনের উদ্বোধন ইলেকট্রনিক্স বাংলাদেশের কার্যক্রম সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সরাসরি পণ্য দেখার সুযোগ, বিশ্বখ্যাত ব্র্যান্ডের অরিজিনাল পণ্য, নির্ভরযোগ্য ওয়ারেন্টি এবং অনলাইন কেনাকাটার সুবিধা একসঙ্গে নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের গ্রাহকদের জন্য ইলেকট্রনিক্স পণ্য কেনাকাটাকে আরও সহজ, নির্ভরযোগ্য ও আনন্দদায়ক করে তুলতে কাজ করছে।










