জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (১৬ অক্টোবর) রাজশাহী ও গাইবান্ধার বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাজশাহীতে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ১১ কেভি লাইনের কাছাকাছি গাছপালা কাটার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদ্যুৎ থাকবে না নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, ভদ্রা, উপরভদ্রা, সাগরপাড়া, বোষপাড়া, মাছুয়াপাড়া, খুলিপাড়া, শাহ মখদুম কলেজ, শেখেরচক, পঞ্চবটি ও আশপাশের এলাকায়।

citytouch 728-X-90

অন্যদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গোবিন্দগঞ্জ ৩৩ কেভি সোর্স ফিডারের কাছাকাছি গাছের শাখা-প্রশাখা কাটার কাজের জন্য এ সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে।

নেসকো জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।