

দীর্ঘ ঈদের ছুটি শেষে দেশজুড়ে অফিস-আদালত ও ব্যবসা-বাণিজ্য কার্যক্রম শুরু হলেও ডাচ-বাংলা ব্যাংক পিএলসির (ডিবিবিএল) বিভিন্ন এটিএম বুথে নগদ অর্থের সংকট দেখা দিয়েছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বগুড়াসহ বিভিন্ন এলাকায় ব্যাংকটির বুথগুলোতে টাকা না পাওয়ার অভিযোগ করেছেন গ্রাহকরা। এতে সাধারণ কার্ডধারী ও রকেট ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়েছেন এবং ব্যাংকের সেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
মঙ্গলবার রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের লোকাল অফিসসংলগ্ন এটিএম বুথে গিয়ে দেখা যায়, বুথের আংশিক শাটার বন্ধ রয়েছে। সেখানে দায়িত্বরত নিরাপত্তাকর্মী গ্রাহকদের জানান, বুথে নগদ অর্থ নেই এবং এখনো টাকা সরবরাহ করা হয়নি। ফলে অনেক গ্রাহক টাকা উত্তোলন না করেই ফিরে যান।
একই ধরনের পরিস্থিতির কথা জানিয়েছেন মুগদা ও মানিকনগর এলাকার গ্রাহকেরাও। তাদের অভিযোগ, কয়েকটি বুথে দীর্ঘ সময় ধরে নগদ অর্থের সরবরাহ নেই। মানিকনগরের একটি বুথে কোনো গ্রাহক টাকা জমা দিলে সেই অর্থ অন্য গ্রাহক উত্তোলন করতে পারছেন। ফলে অনেকেই নগদ অর্থ সংগ্রহের জন্য বিকল্প উপায় খুঁজতে বাধ্য হচ্ছেন।
রাজধানীর ফার্মগেট, পান্থপথ ও কারওয়ান বাজার এলাকার বুথগুলোতেও একই চিত্র দেখা গেছে। ফার্মগেটে টাকা তুলতে এসে ব্যর্থ হওয়া এক গ্রাহক বলেন, একাধিক বুথ ঘুরেও তিনি নগদ অর্থ পাননি। পান্থপথে হাসপাতালের বিল পরিশোধের জন্য টাকা তুলতে এসে আরেক গ্রাহক হতাশা প্রকাশ করেন। কারওয়ান বাজারের এক ব্যবসায়ী জানান, লেনদেনের প্রয়োজনীয় অর্থ তুলতে না পেরে তিনি সমস্যায় পড়েছেন।
রাজধানীর বাইরে চট্টগ্রামের বহদ্দারহাট ও জিইসি মোড়, সিলেটের জিন্দাবাজার, খুলনার শিববাড়ী মোড় এবং বগুড়ার সাতমাথা এলাকার বুথগুলোতেও একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। অনেক গ্রাহক জানিয়েছেন, বুথে গিয়ে তারা ‘টাকা নেই’ বা ‘টেকনিক্যাল ফল্ট’ বার্তা দেখেছেন। কেউ কেউ অভিযোগ করেছেন, ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে সার্ভার সমস্যা বা অর্থ লোড করার প্রক্রিয়া চলছে বলে জানানো হলেও পরিস্থিতির উন্নতি হয়নি।
বিশেষ করে রকেট ব্যবহারকারীরা বেশি সমস্যায় পড়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। প্রবাসী আয় গ্রহণকারী পরিবারের সদস্যদেরও অতিরিক্ত খরচে বিকল্প উৎস থেকে নগদ অর্থ সংগ্রহ করতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ডাচ-বাংলা ব্যাংকের এটিএম নেটওয়ার্ক দেশের বৃহৎ গ্রাহকগোষ্ঠীর অন্যতম প্রধান লেনদেন মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। এমন পরিস্থিতিতে গ্রাহকরা দ্রুত এটিএম বুথগুলোতে স্বাভাবিক নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।