
দূরবীন ডেস্ক


১৬ বছরের কম বয়সি শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আইনি নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক বিধানসভা। এ বিষয়ে একটি সর্বসম্মত প্রস্তাবও পাস হয়েছে বিধানসভায়।
সরকারি দলের সদস্য সারা আহমেদ প্রস্তাবটি উত্থাপন করেন। এতে বলা হয়, শিশুদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশ সুরক্ষায় রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব রয়েছে।
প্রস্তাবে সামাজিক যোগাযোগমাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যবহারে শিশু-কিশোরদের সম্ভাব্য ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়। বিশেষ করে সাইবার বুলিং, অনলাইন যৌন হয়রানি এবং বয়সের জন্য অনুপযুক্ত বিভিন্ন কনটেন্টের সংস্পর্শে আসার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে।
শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক বিভিন্ন উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে পাকিস্তানে প্রয়োজনীয় আইন প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয় প্রস্তাবে।
এতে ১৬ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে আইনি নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে কার্যকর বয়স যাচাই ব্যবস্থা চালুর জন্য পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটিকে (পিটিএ) প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।
এ ছাড়া নিরাপদ ইন্টারনেট ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়াতে অভিভাবক, শিক্ষক ও শিশুদের লক্ষ্য করে বিশেষ ডিজিটাল প্রচারণা চালুর আহ্বান জানানো হয়। সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলোর সমন্বয়ে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার কথাও বলা হয়েছে প্রস্তাবে।
শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে পাঞ্জাব বিধানসভার এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
নেত্রকোনার ফুটবল মাঠে শুরু হচ্ছে নতুন উত্তেজনা। জেলার ১০ উপজেলা নিয়ে আয়োজন করা হচ্ছে ‘জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনা এবং তরুণদের মাদক, সন্ত্রাসসহ নানা নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যেই এ আয়োজন।
কিশোরগঞ্জ পানি উন্নয়ন বিভাগে কর্মকর্তা-কর্মচারীদের বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসানের করা হামলা ও চাঁদা দাবির অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, কিশোরগঞ্জ শাখা।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
রংপুরে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে। ঘটনাটি মাদক সেবনকে কেন্দ্র করে তাৎক্ষণিক হত্যাকাণ্ড, নাকি এর পেছনে ছিল পূর্বপরিকল্পনা একাত্তর টেলিভিশনের অনুসন্ধানে পুলিশের প্রাথমিক বর্ণনার সঙ্গে বেশ কিছু অসঙ্গতি সামনে এসেছে।
সেতু আছে, কিন্তু নেই সংযোগ সড়ক। ফলে পাকা সেতুর দুই প্রান্তে বাঁশের সাঁকো বানিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন রংপুরের কাউনিয়া উপজেলার অন্তত ১০ গ্রামের মানুষ। বছরের পর বছর ধরে এ দুর্ভোগ চললেও স্থায়ী সমাধান হয়নি। বর্ষা এলেই তিস্তার পানির তোড়ে সেতুর দুই পাশের মাটি ও সংযোগ সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।