

মেয়ের ধর্ষককে খুনের পর তার দেহ কয়েক টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। একজন মেয়েটির বাবা, অন্যজন তার মামা।
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের খান্দোয়া জেলায়। নিহত অভিযুক্ত ব্যক্তির নাম ত্রিলোকচাঁদ। তিনি শক্তপুর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার বিবেক সিং।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, রোববার (২৭ মার্চ) খান্দোয়া জেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের আজনাল নদীতে এক ব্যক্তির দ্বিখণ্ডিত মরদেহ ভাসতে দেখা যায়। সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ধর্ষণের শিকার কিশোরীর (১৪) বাবা ও মামা এ ঘটনা ঘটিয়েছেন বলে সোমবার পুলিশ জানায়।
ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির খণ্ডিত দেহ আজনাল নদী থেকে উদ্ধার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে অভিযুক্ত ব্যক্তি ৫৫ বছর বয়সি ত্রিলোকচাঁদ বলে শনাক্ত করা হয়েছে। তিনি খান্ডওয়া জেলার সক্তপুর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ সুপার বিবেক সিং।
পুলিশের সাব ডিভিশনাল অফিসার রাকেশ পন্দ্রো বলেন, তদন্তে নিশ্চিত হওয়া গেছে ওই ব্যক্তি ১৪ বছরের এক কিশোরীকে যৌন হয়রানি করেছেন। শনিবার কিশোরীর বাবা ও মামা অভিযুক্ত ত্রিলোকচাঁদকে মোটরসাইকেলে করে আজনাল নদীতে নিয়ে যান। পরে তারা তার মাথা ও শরীর খণ্ডিত করে ফেলেন।
তিনি আরো জানান, এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তদন্ত করে জড়িত অন্যদেরও শনাক্ত করা হবে। নিহত ও অভিযুক্তরা পরস্পরের আত্মীয়।
কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে জহিরুল হক বাবু এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
নারীদের এগিয়ে যাওয়ার পথে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের সম্মানিত লেকচারার ও কোঅর্ডিনেটর আব্দুর রহমান রাহাদ। নির্ধারিত ক্লাস টেস্ট চলাকালে এক ছাত্রীর শিশুকে নিজের কোলে সামলে রেখে তাকে সহপাঠীদের সঙ্গে একই সময়ে নিশ্চিন্তে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন তিনি।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
ফেনীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারিক আদালতের সেই বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবুকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। বহিষ্কারের পর সোমবার ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং করে বিষয়টি জানানো হয়।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।