

বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীনস্থ বারমারী বিওপির সাত সদস্যের একটি বিশেষ টহল দল মাদকবিরোধী অভিযান চালায়। দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের উত্তর বারমারী এলাকায় অভিযান চালিয়ে মাদকের একটি চালান জব্দ করা হয়। স্থানটি সীমান্তের মেইন পিলার ১১৬৩/৩-এস থেকে প্রায় সাড়ে তিনশ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।
অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় মোট ৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর মধ্যে ২৫ বোতল ‘রয়্যাল স্ট্যাগ’ এবং ৪৮ বোতল ‘কিংফিশার’ ব্র্যান্ডের মদ রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদকদ্রব্যগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়।
৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে বিজিবির এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।