Ad

তামিম-তাসকিন ঝড়ে টাইগারদের ঐতিহাসিক জয়

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
y419Sdy93Ri3GmuZ6N42OiB5GRthsZHut9Jsrnek
Durbin News

তামিমের ফর্মেই ফিরেই ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলা, আর তাসকিনের বল হাতে গতি, সুইং আর বাউন্স, এই দুইয়ে পুরোই কুপোকাত প্রোটিয়ারা। শুধু কি তাই, দীর্ঘ প্রতীক্ষার পর দক্ষিণ আফ্রিকার মাটিতে এই প্রথমবারের মত ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। এর ফলে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত হল তামিম ইকবালের দলের।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে দাপুটে জয়ের পর শেষ ম্যাচে ৯ উইকেটের বড় জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা।

শেষ ম্যাচে ১৫৫ রানের সহজ লক্ষ্য বাংলাদেশ টপকে যায় মাত্র ২৬.৩ ওভারে, একটি উইকেট হারিয়ে। তামিম ইকবাল ৮২ বলে ১৪ চারে ৮৭ রানে অপরাজিত থাকেন। ২০ বলে ১৮ রানে অপরাজিত থাকেন সাকিব আল হাসান।

তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটিং দেখে মনে হচ্ছিল ১০ উইকেটে জয়ের ইতিহাসই লিখতে চলেছে বাংলাদেশ। জয়ের খুব কাছে গিয়ে বিচ্ছিন্ন হয় জুটি। দলীয় ১২৭ রানে ফিরে যান লিটন। কেশভ মহারাজের বলে বাভুমার হাতে ক্যাচ দেন। ৫৭ বলে ৮টি চারে করেন ৪৮ রান।

ব্যাটিংয়ে সাউথ আফ্রিকার শুরুটা দেখে মনে হয়নি বাংলাদেশের সামনে এত ভালো কিছু অপেক্ষা করছে। ৬.৫ ওভারে ৪৬ রানে প্রথম উইকেট হারানো স্বাগতিকদের টাইগাররা অলআউট করে দেয় ১৫৪ রানে। লক্ষ্যটা নাগালে রেখে বাংলাদেশ জাগায় সিরিজ জয়ের আশা।

সেঞ্চুরিয়ানে ফিল্ডিঙ্গয়ে নেমে উইকেট উৎসবে মেতে উঠে বাংলাদেশ। একের পর এক উইকেট তুলে নিয়ে চাপে রাখে দক্ষিণ আফ্রিকাকে।

শুরুটা ভালোই করেছিল দক্ষিণ আফ্রিকা। ৭ ওভারে উইকেট না হারিয়ে তুলে ফেলে ৪৬ রান। কিন্তু কুইন্টন ডি কককে ফিরিয়ে মেহেদী হাসান মিরাজ রাশ টেনে ধরার পর জোড়া আঘাতে স্বাগতিকদের বিপদে ফেলেন পেসার তাসকিন আহমেদ।

২০১৪ সালে মিরপুরে তাসকিনের ওয়ানডে ক্যারিয়ারের শুরুই হয়েছিল ৫ উইকেট দিয়ে। সেটাও ভারতের মতো দলের বিপক্ষে। তবে এরপর ৪৭টি ওয়ানডেতে ফাইফারের দেখা পাননি তাসকিন আহমেদ। অবশেষে সেই আক্ষেপ ঘুচলো টাইগার গতিতারকার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ানে আগুন ঝরানো বোলিংয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট তুলে নিয়েছেন তাসকিন।

সাকিবের পর সাফল্য পান শরিফুল ইসলাম। নিজের দ্বিতীয় স্পেলে ফিরে প্রথম বলেই দারুণ এক ডেলিভারিতে ফিরিয়ে দিলেন রাসি ফন ডার ডুসেনকে। এই প্রোটিয়া করেন ৪ রান।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ডাক পেয়েও খেলতে না যাওয়া তাসকিন দেশের জন্য কতটা নিবেদিত তার প্রমাণ দিলেন মাঠেই। একে একে ফেরান ডোয়াইন প্রিটোরিয়াস (২০), ডেভিড মিলার (১৬) আর কাগিসো রাবাদাকেও (৪)। রাবাদাকে ফিরিয়ে পাঁচ উইকেটের কোটা পূর্ণ করেন তাসকিন।

১২৬ রানে ৮ উইকেট হারানো দলটি শেষদিকে কেশভ মহারাজের ৩৮ বলে ২৭ রানের ইনিংসের কল্যাণে দেড়শ ছাড়ানো সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। শেষ ব্যাটসম্যান হিসেবে মহারাজ রান আউট হলে ৩৭ ওভারে ১৫৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

ম্যাচ জয়ের সঙ্গে সিরিজ জিততে বাংলাদেশের প্রয়োজন ১৫৫ রান। রানের দুর্গ হিসেবে খ্যাতি পাওয়া সেঞ্চুরিয়ানে এ লক্ষ্য টপকাতে বেগ পাওয়ার কথা নয় বাংলাদেশ দলের।

টাইগার বোলারদের মধ্যে ৯ ওভারে ৩৫ রান দিয়ে তাসকিন নেন ৫ উইকেট। সাকিব আল হাসানের সংগ্রহ ২ উইকেট। একটি করে পান শরিফুল আর মিরাজ।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad