

বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার নাসির হোসেনকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। এরমধ্যে ছয় মাস স্থগিত নিষেধাজ্ঞা পেলেন এই ক্রিকেটার।মঙ্গলবার (১৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আরও জানায়, অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে শাস্তি দেয়া হয়েছে। নাসির আইসিসির নীতিমালার তিনটি ধারা ভেঙেছে। আইসিসির সব শর্ত পূরণ করতে পারলে ২০২৫ সালের ৭ এপ্রিল থেকে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন নাসির, সেক্ষেত্রে তার শাস্তি কমে আসবে ৬ মাস।প্রসঙ্গত, ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে সন্দেহভাজন এক ব্যক্তি থেকে আইফোন উপহার নিয়েছিলেন নাসির। মাত্র ৭৫০ ডলারের অর্থমূল্যের সেই উপহার নিয়েই ফেঁসেছেন নাসির। আইসিসির জেরার মুখে সেই উপঢৌকন নেয়ার যৌক্তিক কারণ দেখাতে পারেননি বাংলাদেশের এই ক্রিকেটার।উল্লেখ্য, ২০১১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১১৫টি ম্যাচ খেলেছেন নাসির। এ সময়ে দুই হাজার ৬৯৫ রান এবং ৩৯টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। পরে জাতীয় দল থেকে বাদ পড়লে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।