

বোলার হিসেবে একের পর এক খেলায় নাম ওঠেছে সুনীল নারিনের। ৫০০ উইকেটের ক্লাবে নাম লিখিয়েছেন অনেক আগেই।এবার ব্যাট হাতেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন এই খেলোয়াড় । চলতি আইপিএলে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলছেন তিনি। টেল-এন্ডার থেকে ওপেনার হয়ে যাওয়া নারিন মুগ্ধ করছেন ক্রিকেটপ্রেমীদের। সর্বশেষ গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১০৯ রানের ইনিংস খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের এই অলরাউন্ডার।স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রায় পাঁচশ ম্যাচ খেলেছেন সুনীল নারিন। মারকুটে ব্যাটার হিসেবে স্বীকৃতি ছিল তবে নারিনের কাজটা বোধহয় উড়ন্ত সূচনা এনে দেওয়া পর্যন্তই। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে গতকাল একেবারেই ভিন্ন কিছু করে দেখালেন সুনীল নারিন। দুর্দান্ত চার-ছয়ের মাতোয়ারায় পেলেন নিজের প্রথম সেঞ্চুরির দেখা। ৫৬ বলের ইনিংসটি সাজানো ছিল ১৩টি চার ও ৬টি ছক্কার হাকানোর মাধ্যমে । এমন ইনিংসের জন্য দাঁড়িয়ে হাততালিতে তাকে অভিবাদন জানিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ। অবশ্য শেষ পর্যন্ত ম্যাচটি জিততে পারেননি কেকেআর দলটি। বাটলারের সেঞ্চুরিতে ম্লান হয়ে গেছে নারিনের শতক।নারিনের এমন অবিশ্বাস্য ইনিংসের পর থেকে জাতীয় দলে ফেরার প্রশ্ন আবারও উঠছে। অবশ্য সম্প্রতি তিনি জানিয়েছিলেন, এই বিশ্বকাপ তিনি ঘরে বসেই দেখবেন। কিন্তু গতকাল সেঞ্চুরির পর কিছুটা সুর বদল করেছেন তিনি। যা আশার পালে হাওয়া দিতে পারে ক্যারিবীয় সমর্থকদের। জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে আবারো নতুন করে ভাববেন কি না—এ প্রশ্নে তিনি বলেছেন, ‘দেখা যাক ভবিষ্যতে কী হয়।’এদিকে, রাজস্থান রয়্যালসে খেলা ক্যারিবীয় অধিনায়ক পাওয়েলকে প্রশ্ন করা হয়েছিলো নারিনকে জাতীয় দলে ফেরানোর পরিকল্পনা তাদের আছে কি না। এমন প্রশ্নের জবাবে পাওয়েল সরাসরিই জানান তারা নারিনকে ফেরাতে চান দলে। তিনি নিজেও গত এক বছর ধরে নারিনকে বারবার বলেছেন সেই কথা। কিন্তু তাদের ডাকে সাড়া দেননি নারিন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।