ক্রিকেট
অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড গড়ে সিরিজ সমতায় পাকিস্তান
পাকিস্তান মানেই এক আনপ্রেডিক্টেবল দল। লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে পাকিস্তান। প্রথমবারের মতো অজিদের বিপক্ষে তিনশর বেশি রান তাড়া করে জেতার গড়লো বাবর আজমরা।
অজিদের দেয়া ৩৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক ওভার আগেই ৬ উইকেটের জয় পায় পাকিস্তান। এই জয়ে অস্ট্রেলিয়ার কাছে টানা ১০ ওডিয়াই হারের বৃত্ত ভাঙলো পাকিস্তান টিম।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়লেও দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ সমতায় এখন পাকিস্তান ।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুই পাকিস্তানি ওপেনার ফখর জামান ও ইমাম উল হক ১৮.৫ ওভারেই তুলে ১১৮ রান। দুজনের জুটি ভাঙে মার্কুস স্টয়নিসের বলে ফখরের ৬৭ (৬৪) রানে বিদায়ে। ওপেনিং জুটি ভাঙলেও ভেঙে পড়েননি ইমাম উল হক ও বাবর আজমরা। দুজনেই তুলে নেন শতক। ৫০ বলে পঞ্চাশ পূর্ণ করা ইমাম একশ রান করেন ৯০ বলে। এটি ওয়ানডে ক্যারিয়ারে তার নবম সেঞ্চুরি। শেষ পর্যন্ত বাবরের সঙ্গে ১১১ রানের জুটি ভাঙে ইমামের ১০৬ (৯৭) রানের মাথায় অ্যাডাম জাম্পার বলে লাবুশানের হাতে ক্যাচ দিয়ে।
তারপর,মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে বাবর আজম মাত্র ৭২ বলে তুলে নেন ক্যারিয়ারের ১৫তম ওয়ানডে সেঞ্চুরি। নাথান এলিসের বলে সিন অ্যাবটের হাতে ক্যাচ দিয়ে বাবর যখন সাজঘরে ফেরেন তখন তার রান ১১৪ (৮৩) আর দলের রান ৩০৯।
বাকি ৪১ রান নিতে খুব একটা বেগ পেতে হয়নি পাকিস্তানের। রিজওয়ান ২৩ (২৬) রান করে সাজঘরে ফিরলেও খুশদিল শাহ’র ১৭ বলে ২৭ রানের দুর্দান্ত ইনিংসের সঙ্গে ইফতিখার আহমেদের ৮ রানে অবিশ্বাস্য জয় পেয়ে যায় টিম পাকিস্তান।
অজিদের পক্ষে ২ উইকেট নেন অ্যাডাম জাম্পা ও ১টি করে উইকেট নেন নাথান এলিস এবং মার্কুস স্টয়নিস।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারের তৃতীয় বলেই বিদায় নেন অধিনায়ক অ্যারণ ফিঞ্চ (০)। শাহিন শাহ’র বলটা বুঝে ওঠার আগেই পায়ে গিয়ে লাগে। এরপর ট্রাভিস হেড ও বেন ম্যাকডর্মটের ১৬৩ রানের জুটিতে দ্রুত বড় হতে থাকে সংগ্রহ। শতকের খুব কাছে থাকা ট্রাভিসকে ফেরান জাহিদ মাহমুদ। ৮৯ (৭০) রানের মাথায় ক্যাচ দেন শাহিন আফ্রিদির হাতে। তবে মাত্র ২৫ রানে জীবন পাওয়া ম্যাকডর্মট শেষ পর্যন্ত সেঞ্চুরি তুলে নেন। ১০৮ বলে ১০৪ রান করে বিদায় নেন মোহাম্মদ ওয়াসিমের বলে হারিস রৌফের হাতে ক্যাচ দিয়ে।
এছাড়া মার্নাস লাবুশানে ৫৯ (৪৯), মার্কুস স্টয়নিস ৪৯ (৩৩) ও শেষ দিকে ১৬ বলে ২৮ রান করেন সিন অ্যাবট।
পাকিস্তানের পক্ষে ৪ উইকেট নেন শাহিন আফ্রিদি, ২ উইকেট নেন ওয়াসিম ও ১ উইকেট করে নেন জাহিদ মাহমুদ এবং খুশদিল শাহ।
সিরিজ নির্ধারণী ম্যাচে আগামী ২ এপ্রিল মুখোমুখি হবে এই দুই দল।
জনপ্রিয়
ক্রিকেট থেকে আরও পড়ুন
ঘরের মাঠেই হোয়াইটওয়াশ বাংলাদেশ, অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হার
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে ৩-০ ব্যবধানে সিরিজ খোয়ায় টাইগাররা।

ব্যাটিং ব্যর্থতায় ভুগল বাংলাদেশ, প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সহজ জয়
ওয়ানডে সিরিজে পরপর দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর টি-টোয়েন্টি সিরিজেও জয় দিয়ে শুরু করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে প্রত্যাশিত সংগ্রহ গড়তে ব্যর্থ হওয়ায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটের সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

২১ বছর পর অস্ট্রেলিয়া বধ, মোসাদ্দেকের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশের দাপুটে জয়
অবশেষে অস্ট্রেলিয়া বাধা পেরোল বাংলাদেশ। দীর্ঘ ২১ বছর পর ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নিয়েছে টাইগাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চার বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেনের অলরাউন্ড পারফরম্যান্সে ডিএলএস পদ্ধতিতে ৮৬ রানের বড় জয় পেয়েছে স্বাগতিকরা।

ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তনের ভাবনা আইসিসির
আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে একাধিক নতুন নিয়ম চালুর পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ওয়ানডেতে ড্রিংকস ব্রেকের সময় মাঠে কোচের প্রবেশ, টেস্টে বল পরিবর্তনের সুযোগ এবং টি-টোয়েন্টিতে ইনিংস বিরতি কমানোর মতো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।

.jpg)







