

বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার সালমা খাতুন ও রুমানা আহমেদকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা হয়নি, যা নিয়ে আলোচনা চলছে। নারী ক্রিকেটের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ জানিয়েছেন, সালমা ও রুমানার জাতীয় দলে ভবিষ্যৎ নিয়ে বিসিবি তাদের সঙ্গে কথা বলেছে।বিশ্বকাপ দল ঘোষণার পর সাজ্জাদ আহমেদ এক সংবাদ সম্মেলনে বলেন, "সালমা এবং রুমানার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। যদি তারা দেশের হয়ে শেষ ম্যাচ খেলতে চায়, তবে বিসিবি চেষ্টা করবে তাদের সম্মানের সঙ্গে মাঠ থেকে বিদায় দেওয়ার। খেলা ছাড়ার পরও বোর্ডে তাদের অন্য কোনো ভূমিকায় রাখা যেতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।"রুমানার জায়গায় দলে এসেছেন ২৬ বছর বয়সী ব্যাটার তাজ নেহার, যিনি আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় আছেন। নির্বাচক উল্লেখ করেন, রুমানা সম্প্রতি এশিয়া কাপে ভালো পারফর্ম করেননি, এবং তার ব্যাটিং টি-টোয়েন্টির উপযোগী ছিল না। এ কারণে তাকে বাদ দিয়ে তাজ নেহারকে সুযোগ দেওয়া হয়েছে।বোর্ডের এই সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশের নারী ক্রিকেটের প্রতি তাদের প্রতিশ্রুতি ও আগ্রহের প্রমাণ, যেখানে তারা অভিজ্ঞতা এবং নতুন প্রতিভার মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।