

আইসিসির নতুন সংগীত নিয়ে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা বেশ হতাশ। সম্প্রতি ৩ মিনিট ১ সেকেন্ডের এই সংগীত ভিডিওতে বাংলাদেশ ক্রিকেট দল বা তাদের সমর্থকদের কোনো চিহ্নই নেই, যা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা। ভিডিওটির অধিকাংশ সময় জুড়ে ভারতের উপস্থিতি বেশ দৃশ্যমান, যেখানে কমপক্ষে ২০ বার ভারতের ক্রিকেটার ও সমর্থকদের তুলে ধরা হয়েছে।আইসিসি এই সংগীতটি তাদের ফেসবুক পেজে প্রকাশ করে, যেখানে বলা হয়েছে এটি ক্রিকেটের উন্মাদনা এবং অনুভূতি প্রকাশ করে। গানটির সুর দিয়েছেন গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত লোর্ন বালফে। ভিডিওটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপসহ আইসিসির বিভিন্ন ইভেন্টের দৃশ্যাবলী তুলে ধরা হয়েছে। নারী ও পুরুষ উভয় ক্রিকেটারকেই সেখানে উপস্থাপন করা হয়েছে। তবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে থাকলেও বাংলাদেশকে সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে।এ ঘটনায় ক্ষুব্ধ নেটিজেনরা আইসিসির সংগীতকে ‘ভারতীয় সংগীত’ বলে উল্লেখ করেছেন। অনেকেই ব্যঙ্গ করে বলছেন, আইসিসি যেন ভারতের জাতীয় সংগীত পরিবর্তন করে এটি ঘোষণা করেছে। সমালোচকরা বলছেন, ক্রিকেট একটি বৈশ্বিক খেলা এবং সব দেশের প্রতিনিধিত্ব ও সমান মূল্যায়ন হওয়া উচিত।যদিও সংগীত প্রকাশের আগে ১২ মিনিট ২৭ সেকেন্ডের আরেকটি ভিডিও প্রকাশিত হয়েছিল, যেখানে বাংলাদেশ পুরুষ ও নারী দল এবং সমর্থকদের কিছু অংশ দেখা গিয়েছিল। কিন্তু মূল সংগীত ভিডিওতে তাদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।