

চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ভারত প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশি ব্যাটসম্যানরা শুরু থেকেই ভারতীয় পেসারদের তোপের মুখে পড়ে। ৫০ রানের আগেই বাংলাদেশ হারিয়েছে ৫টি উইকেট।প্রথমে ওপেনার সাদমান ইসলাম ৬ বলে মাত্র ২ রান করে জসপ্রীত বুমরাহর বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং জাকির হাসান প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও আকাশ দ্বীপের বোলিংয়ে আবারও ধাক্কা খায় বাংলাদেশ। জাকির মাত্র ৩ রান করে আউট হন, আর মুমিনুল হক কোনো রান না করেই বিদায় নেন।মধ্যাহ্ন বিরতির পর মুশফিকুর রহিম ৮ রান এবং শান্ত ২০ রান করে আউট হন, ফলে বাংলাদেশ আরও চাপে পড়ে। ১৬ ওভার শেষে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে মাত্র ৫৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়, যা দলের জন্য চরম ব্যাটিং বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।