

পাকিস্তানের বিপক্ষে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৭ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৮ রানে জয় পেয়ে ২-০ ব্যবধানে এগিয়ে আছে লিটন দাসের দল। তবে এখানেই থেমে থাকতে নারাজ টাইগাররা। জাকের আলি অনিক এখন স্বপ্ন দেখছেন ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের, অর্থাৎ হোয়াইট ওয়াশের।সেটা গতকাল প্রেসে জানান তিনি। সিরিজের শেষ ম্যাচে (আগামিকাল সন্ধ্যা ৬টা) বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। একাদশ থেকে বাদ পড়বেন ওপেনার নাইম শেখ। দ্বিতীয় ম্যাচে মাত্র ৩ রান করে দায়িত্বজ্ঞানহীন এক স্কুপ শটে আউট হয়ে ফেরেন নাইম। তার বদলে একাদশে ফিরছেন তানজিদ হাসান তামিম। ইনিংসের সূচনায় তাকে দেখা যাবে ইমনের সঙ্গে।ব্যাটিং অর্ডার সাজানো হচ্ছে কিছুটা পরিবর্তন এনে। যেখানে তিন নম্বরে থাকবেন অধিনায়ক লিটন দাস। যদিও এই সিরিজে তার ব্যাট হাসেনি, তবে শেষ ম্যাচে বড় কিছু করার প্রত্যাশায় আছেন ভক্তরা। চার নম্বরে দেখা যাবে তৌহিদ হৃদয়কে, যিনি আগের ম্যাচে রান আউট হয়ে শূন্য রানে বিদায় নেন।সবচেয়ে বড় স্বস্তির নাম জাকের আলি ও শেখ মাহেদি। দ্বিতীয় ম্যাচে এই দুজনের ব্যাটেই ভর করে বাংলাদেশ তুলেছিল লড়াকু স্কোর। জাকের করেন ৫৫, মাহেদি করেন ৩৩। ৭ নম্বরে থাকবেন শামিম পাটোয়ারি।বোলিং ইউনিটে থাকবেন রিশাদ, তানজিম সাকিন, মুস্তাফিজ ও শরিফুল ইসলাম। দ্বিতীয় ম্যাচের একাদশ থেকেই শুধু বাদ পড়বেন নাইম শেখ।এবার দেখার পালা—বাংলাদেশ কি পারবে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়তে? সেটা জানা যাবে কাল রাতে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।