

সুপার ফোরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে ঘটে গেল এক নাটকীয় ঘটনা। মাত্র দুই বলে এক রান করা শাহিন আফ্রিদি রিশাদ হোসেনের এক দুর্দান্ত লেগ ব্রেকের ফাঁদে পড়ে বসেন। বাংলাদেশি খেলোয়াড়রা জোরালো এলবিডব্লিউ আবেদন করে, যা দেখেই প্রায় সবাই নিশ্চিত ছিলেন আউট। কিন্তু আম্পায়ারের ইশারায় ‘নট আউট’ ঘোষণা হয়।বাংলাদেশ সাথে সাথেই রিভিউ নেয়। রিপ্লে দেখায়, বল সোজা স্টাম্পে লাগছিল, তবুও আম্পায়ারের কলের কারণে আউট দেওয়া হয়নি। তখন পাকিস্তান ৫০ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল। সেই মুহূর্তেই জীবন পাওয়া শাহিন খেলেন ১৯ রানের কার্যকর এক ইনিংস, পরে বল হাতে শিকার করেন ৩ উইকেট। ম্যাচ শেষে তিনিই হন সেরা খেলোয়াড়। অথচ ওই সিদ্ধান্ত সঠিক হলে হয়তো অনেক আগেই সাজঘরে ফিরতেন তিনি, আর ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত।এই ঘটনার পরই উঠে আসে নতুন অভিযোগ— সবকিছুই নাকি বাণিজ্যিক পরিকল্পনার অংশ। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী বলেন, “আমি আগেই বলেছিলাম, এই দুই দলের মাঝে তিনটি ম্যাচ হবেই। আয়োজকরা সূচি এমনভাবে বানিয়েছে যাতে অন্তত তিনবার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। আসল উদ্দেশ্য দর্শক, স্পনসর আর সম্প্রচারকারীদের সুবিধা দেওয়া।”তিনি আরও অভিযোগ করেন, এশিয়া কাপ এখন আর প্রতিযোগিতা নয়, হয়ে গেছে “ব্রডকাস্টার কাপ”। আয়োজকরা প্রতিদ্বন্দ্বিতার চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে মোটা অঙ্কের আয়ের দিকে।বাংলাদেশের বিপক্ষে শাহিনকে বাঁচানো সেই সিদ্ধান্তকেও তিনি ইঙ্গিত দেন ইচ্ছাকৃত বলে। তার দাবি, বাংলাদেশকে ফাঁদে ফেলা হয়েছিল শুধু ভারত-পাকিস্তান ফাইনালের পথ সুগম করার জন্য।বাসিত আলী এমনকি সতর্ক করে দেন, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই ধরনের পরিকল্পনা থাকতে পারে। ব্যবসার স্বার্থে ছোট দলগুলোকে হয়তো বারবার বঞ্চিত হতে হবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।